অস্ত্র মামলার সাজায় হাইকোর্টে খালাস সাহেদ 

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৬:১৪ পিএম

অস্ত্র মামলায় বিচারিক আদালতের দেওয়া যাবজ্জীবন দণ্ড থেকে খালাস পেয়েছেন সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদকে খালাস দিয়েছে হাইকোর্ট।

রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের বিরুদ্ধে ‘আসল অস্ত্রে’র অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে না পারায় তাকে খালাস দেওয়া হয়েছে বলে জানিয়েছে একজন আইনজীবী।

বৃহস্পতিবার বিচারপতি আশীষ রঞ্জন দাস ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ সাহেদের আপিল মঞ্জুর করে এই আদেশ দেন।

এ সময় আদালতে সাহেদের পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও শাহ মঞ্জুরুল হক। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

শাহ মঞ্জুরুল হক সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে অভিযোগের অস্ত্রটি যে আসল তা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি। তাই আদালত তার আপিল মঞ্জুর করে খালাস দিয়েছে।

প্রতারণাসহ নানা ঘটনায় আলোচিত হয়ে ওঠা সাহেদকে ধরতে ২০২০ সালের জুলাই মাসে অভিযান শুরু করে র‌্যাব। কয়েকদিন দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালানোর পর ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করা হয়।

এরপর তাকে নিয়ে উত্তরায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে র‌্যাব। পরে উত্তরা পশ্চিম থানায় র‌্যাব অস্ত্র আইনে মামলা করা হয়।

ওই মামলায় ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর সাহেদ যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার বিশেষ আদালত। রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন সাহেদ। 

আরবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ৫২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর