জাপানের সঙ্গে গ্রাউন্ড হ্যান্ডলিং চুক্তি আগস্ট-সেপ্টেম্বরে: বেবিচক

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৩:৫৯ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের সংস্থাকে দেওয়ার চুক্তি চলতি বছরের আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকে সম্পন্ন হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। একই সঙ্গে সরকারের নির্ধারিত সময়সীমা অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু করার লক্ষ্যে কাজ চলছে বলে জানান তিনি।

সোমবার (২০ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘সিভিল অ্যাভিয়েশন এবং এয়ার ট্রাফিক অপারেশন’ শীর্ষক এক কর্মশালায় বক্তব্য দেওয়ার সময় বেবিচক চেয়ারম্যান এসব তথ্য জানান।

কর্মশালায় বিমানবন্দরের স্পর্শকাতর এলাকার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। উড্ডয়ন ও অবতরণকারী উড়োজাহাজের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বিমানবন্দর এলাকায় গণমাধ্যমকর্মীদের ড্রোন না ওড়ানোর জন্য বিশেষ অনুরোধ জানান বেবিচক চেয়ারম্যান।

তিনি জানান, শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থাকে আরও নিছিদ্র ও আধুনিক করতে চলতি বছরের মধ্যেই একটি ‘অ্যান্টি-ড্রোন সিস্টেম’ কেনা হবে।

কর্মশালায় জানানো হয়, দেশের সমুদ্রসীমায় নিজস্ব এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) ব্যবস্থা সফলভাবে প্রতিষ্ঠিত হওয়ায় আন্তর্জাতিক রুটে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারকারী বিদেশি উড়োজাহাজ থেকে ফ্লাইটের সার্ভিস চার্জ আদায় আগের চেয়ে সহজ ও কার্যকর হয়েছে। বেবিচক আশা করছে, এই পদক্ষেপের ফলে সংস্থাটির বার্ষিক রাজস্ব আয় অন্তত আট শতাংশ বৃদ্ধি পাবে।

দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালা শেষে অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সনদ বিতরণ করেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

একাত্তর/এসি
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ওই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান টার্মিনালটির উদ্বোধন করবেন এবং সেদিন...
দেশের এভিয়েশন ও পর্যটন খাতের চেহারা বদলে দিতে একগুচ্ছ বড়ো পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম (৪৩ ভরি) স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মফিদুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বাহরাইনে ইরানের মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে নিহত বাংলাদেশি এসএম তারেক আলীর মরদেহ দেশে পৌঁছেছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর