১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল, পরিচালনায় জাপান

আপডেট : ১২ মে ২০২৬, ১২:৩০ পিএম

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ওই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান টার্মিনালটির উদ্বোধন করবেন এবং সেদিন থেকেই বাণিজ্যিকভাবে এর কার্যক্রম শুরু হবে।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত একাত্তর টেলিভিশনকে এই তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, আগামী দুই মাসের মধ্যে অর্থাৎ জুন-জুলাইয়ের মধ্যে টার্মিনালটি পরিচালনার বিষয়ে জাপানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে।

প্রতিমন্ত্রী জানান, উদ্বোধনের দিন থেকেই অন্তত ১০ থেকে ১৫টি ফ্লাইট নিয়ে টার্মিনালটি সচল হবে। এর পরবর্তী এক থেকে দুই মাসের মধ্যে এটি পূর্ণ উদ্যমে যাত্রা শুরু করবে। চুক্তির শর্ত অনুযায়ী, এই টার্মিনালের আয়ের ২৭ শতাংশ পাবে বাংলাদেশ। এতে প্রতিবছর সরকারের শতকোটি টাকা আয় হতে পারে। চুক্তি অনুযায়ী ১৫ বছর পর পুরো টার্মিনালটি বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসবে।

এর আগে গত বছরের একতরফা জাতীয় নির্বাচনের আগে কাজ বাকি থাকতেই সাবেক আওয়ামী লীগ সরকার একবার টার্মিনালটি উদ্বোধন করেছিলো, কিন্তু তা কার্যকর করা সম্ভব হয়নি। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের সময় অবকাঠামোগত অসম্পূর্ণতা এবং নেটওয়ার্কসহ নানা জটিলতায় স্থাপনাটি পড়ে ছিলো। এমনকি গত ১৭ ফেব্রুয়ারি ঢাকায় যখন বিএনপি সরকার শপথ নিচ্ছিলো, তখন অন্তর্বর্তীকালীন সরকার থেকে জাপানকে বাদ দেওয়ার একটি চিঠি ইস্যু করা নিয়ে জটিলতা তৈরি হয়।

বর্তমান বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুততম সময়ে টার্মিনালটি চালুর উদ্যোগ নেয়। জাপানের সঙ্গে কয়েক দফা আলোচনার পর আবারও তাদেরই পরিচালনার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

টার্মিনালের বর্তমান সমস্যাগুলো নিয়ে প্রতিমন্ত্রী বলেন, অবকাঠামো ও নেটওয়ার্কের কাজ দ্রুত সম্পন্ন করা হবে। নেটওয়ার্কের ক্ষেত্রে গ্রামীণফোন ও রবির সেবায় সন্তুষ্ট না হওয়ায় সিভিল এভিয়েশনকে নতুন কন্ট্রাক্ট দেওয়ার কথা বলা হয়েছে। এ বিষয়ে আইটি মন্ত্রণালয়ও কাজ করছে।

 

একাত্তর/এসি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো অগ্নিকাণ্ড কিংবা দুর্ঘটনা মোকাবেলায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন...
ভুটানের প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে তাকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের সংস্থাকে দেওয়ার চুক্তি চলতি বছরের আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকে সম্পন্ন হতে পারে বলে...
দেশের এভিয়েশন ও পর্যটন খাতের চেহারা বদলে দিতে একগুচ্ছ বড়ো পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর