ডিসেম্বরেই খুলছে থার্ড টার্মিনাল, সচল হচ্ছে পরিত্যক্ত আট বিমানবন্দর

আপডেট : ০৪ মে ২০২৬, ১২:৪৮ পিএম

দেশের এভিয়েশন ও পর্যটন খাতের চেহারা বদলে দিতে একগুচ্ছ বড়ো পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু এবং ঠাকুরগাঁও, বগুড়াসহ দেশের পরিত্যক্ত আটটি বিমানবন্দর পুনরায় সচল করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে বৈঠক শেষে মন্ত্রীরা এসব তথ্য জানান।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, বাংলাদেশকে বিশ্বের কাছে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরতে জেলা প্রশাসকদের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে কক্সবাজার সমুদ্র সৈকতের পরিচ্ছন্নতা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, আগামী তিন মাসের মধ্যেই কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু করার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়া বিমান বাংলাদেশকে ঢেলে সাজাতে সরকার আরও ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি সই করেছে এবং বেশ কিছু বিমান লিজ নেওয়ার পরিকল্পনা চলছে।

প্রতিমন্ত্রী আরও জানান, আঞ্চলিক যোগাযোগ বাড়াতে ঠাকুরগাঁও, নীলফামারীর সৈয়দপুর ও বগুড়াসহ পরিত্যক্ত আটটি বিমানবন্দর নতুন করে চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

একই বৈঠকে সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি দেশজুড়ে নতুন করে প্রত্নতত্ত্ব অনুসন্ধান চালানোর পাশাপাশি জেলা পর্যায়ের পুরোনো শিল্পকলা ভবন এবং লাইব্রেরিগুলো দ্রুত সংস্কারের তাগিদ দেন।

সম্মেলনের এই সেশনে পর্যটন, বিমান ও সংস্কৃতি খাতের সমন্বিত উন্নয়নের মাধ্যমে জেলা পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।

একাত্তর/এসি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো অগ্নিকাণ্ড কিংবা দুর্ঘটনা মোকাবেলায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন...
ভুটানের প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে তাকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের সংস্থাকে দেওয়ার চুক্তি চলতি বছরের আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকে সম্পন্ন হতে পারে বলে...
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ওই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান টার্মিনালটির উদ্বোধন করবেন এবং সেদিন...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর