গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও সিইসিকে চিঠি জামায়াতের

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৫:৫৬ পিএম

নৈতিক স্খলনজনিত কারণে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর চিঠি দিয়েছে দলটি। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি জাতীয় সংসদের স্পিকারের দপ্তর ও নির্বাচন কমিশনে দাখিল করা হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে পরিচালিত সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

গত বুধবার বিরোধীদলীয় নেতা ও জামায়াত ইসলামির আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

চিঠিতে আরও বলা হয়েছে, গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি আপনার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাখিল করা হলো।

এদিকে কোনো রাজনৈতিক দল থেকে কোনো সংসদ সদস্যকে বহিষ্কার করা হলেও সংবিধান অনুযায়ী তার সংসদ সদস্য (এমপি) পদ শূন্য হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।  

বৃহস্পতিবার (২৩ জুলাই) এক ব্রিফিংয়ে তিনি বলেন, শুধু রাজনৈতিক দল থেকে বহিষ্কারের ভিত্তিতে তার এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ইসির নেই। সংবিধানে স্পষ্ট বলা আছে—দল থেকে পদত্যাগ করলে এমপি পদ হারানোর সুযোগ রয়েছে, কিন্তু দল বহিষ্কার করলে এমপি পদ থাকবে। এরপরও জামায়াত যদি এ বিষয়ে ইসিকে কোনো চিঠি দেয়, তাহলেও কমিশনের সরাসরি কিছু করার নেই। তবে স্পিকারের মাধ্যমে জাতীয় সংসদ থেকে রেফারেন্স বা চিঠি এলে ইসি বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

আরবিএস
বর্তমান সরকার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের প্রতি অবিচার করছে এবং কারাগারে ভালো খাবার দেওয়া হচ্ছে না বলে শেখ হাসিনা যে অভিযোগ করেছেন, তা মনগড়া ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার...
ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে, স্বামী-স্ত্রীর মতো নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সারাদেশের সিএনজি পাম্পগুলোতে চলমান সংকটের আশু সমাধানে সরকারকে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের ঘনঘটা দেখা দিয়েছে। নতুন এক দফায় ইরানে সামরিক হামলার প্রস্তুতি হিসেবে দেশটির সীমান্ত পর্যন্ত কয়েক ডজন যুদ্ধবিমান নিয়ে যৌথ মহড়া চালিয়েছে...
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে ‘গুপ্ত সংগঠন’ এবং জামায়াতে ইসলামী ও শিবিরকে বিগত আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক আঁতাতকারী দল হিসেবে আখ্যায়িত করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন...
ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আড়পাড়া ও আড়কান্দি সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এই মর্মান্তিক...
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবরের হামলায় নিহত বাংলাদেশি শ্রমিক মো. শাহেদ আহমেদের মরদেহ গ্রহণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর