ইরান সীমান্তে মার্কিন ও ইসরাইলি যুদ্ধবিমানের মহড়া

তীব্র হামলার নীলক নকশা

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পিএম

মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের ঘনঘটা দেখা দিয়েছে। নতুন এক দফায় ইরানে সামরিক হামলার প্রস্তুতি হিসেবে দেশটির সীমান্ত পর্যন্ত কয়েক ডজন যুদ্ধবিমান নিয়ে যৌথ মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এবং নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পরপরই ইরানের জ্বালানি ক্ষেত্র, পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র পরিকাঠামোয় স্বল্প সময়ে অত্যন্ত তীব্র ও বিধ্বংসী আক্রমণ চালানোর পরিকল্পনা রয়েছে দুই দেশের।

ইসরায়েলি সামরিক বাহিনী গত সোমবার এই সুদূরপ্রসারী মহড়াটি পরিচালনা করে। মহড়ায় অংশ নেওয়া ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ইসরায়েল থেকে ছাড়ার পর সিরিয়া ও ইরাকের আকাশসীমা ব্যবহার করে ৮০০ মাইলেরও বেশি দূরত্ব অতিক্রম করে সরাসরি ইরান সীমান্ত পর্যন্ত পৌঁছে যায় এবং আবার নিরাপদ ঘাঁটিতে ফিরে আসে। এই ফ্লাইট পাথটি মূলত ইরানে সম্ভাব্য মূল হামলার ছকের সঙ্গে হুবহু সামঞ্জস্যপূর্ণ।


গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানের পর যে সংঘাতের সূচনা হয়েছিল, এবার তার নতুন ধাপে তেহরানের শাসনব্যবস্থাকে চরম সংকটে ফেলে সমঝোতায় বাধ্য করাই ওয়াশিংটন ও তেল আবিবের মূল লক্ষ্য।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু চলতি অক্টোবরের শুরুতেই এই হামলা চালানোর জন্য ওয়াশিংটনকে চাপ দিলেও, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে নতুন করে যুদ্ধে জড়াতে রাজি হননি। তবে মধ্যবর্তী নির্বাচন সম্পন্ন হওয়ার পরেই এই হামলাটি চালানো হতে পারে বলে ইঙ্গিত মিলছে। এমনকি ইসরায়েলি অভ্যন্তরীণ রাজনীতিতে কিছুটা চাপে থাকা নেতানিয়াহু ২৭ অক্টোবরের নির্বাচন পিছাতে বা অন্তর্বর্তী সরকার পরিচালনাকালেও এই আগ্রাসন পরিচালনা করতে পারেন বলে জল্পনা রয়েছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র সম্ভাব্য এই সংঘাত মোকাবিলায় বিমানবাহী রণতরি ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ এবং উভচর রণতরি ‘ইউএসএস মাকিন আইল্যান্ড’ মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে।


অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই পরিকল্পিত যৌথ হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র জেনারেল হোসেইন মোহেব্বি স্পষ্ট জানিয়েছেন, নতুন করে হামলা চালানো হলে হরমুজ প্রণালির তলদেশ দিয়ে যাওয়া বিশ্ব যোগাযোগের সাবমেরিন কেবলগুলো কেটে দেওয়া হবে।

সমুদ্রের তলদেশের এই ইন্টারনেট কেবলগুলো বিচ্ছিন্ন করা হলে বৈশ্বিক ব্যাংকিং সেক্টর, আর্থিক লেনদেন এবং ইন্টারনেট নির্ভর আন্তর্জাতিক যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি করতে নয়, বরং যেকোনো সামরিক আগ্রাসন নস্যাৎ করে চরম প্রতিরোধ গড়ে তুলতেই প্রস্তুত হচ্ছে।

 

একাত্তর/এআরএস
ইরানের সামগ্রিক পরিস্থিতি ও সাম্প্রতিক বৈশ্বিক ঘটনাবলি নিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা হোসেইনি খামেনির সাথে এক গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বৈঠকে মিলিত হয়েছেন পার্লামেন্ট স্পিকার...
পারস্য উপসাগরে এক নজিরবিহীন ও সংবেদনশীল সামরিক অভিযানে অবৈধভাবে তেল পরিবহনে জড়িত চারটি জ্বালানিবাহী জাহাজে একযোগে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির...
চলতি মাসের শুরুতে অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি সময়ে ইরানের ওপর সর্বাত্মক ও তীব্র বোমা হামলার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করেছিলো ইসরাইল। পরমাণু স্থাপনা এবং সরকারি লক্ষ্যবস্তুর পাশাপাশি দেশটির...
আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিকভাবে ব্যাকফুটে ঠেলে দিতে এবং ওয়াশিংটনের ওপর চাপ বাড়াতে ইচ্ছে করেই শান্তি আলোচনা দীর্ঘায়িত করছে ইরান।...
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে ‘গুপ্ত সংগঠন’ এবং জামায়াতে ইসলামী ও শিবিরকে বিগত আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক আঁতাতকারী দল হিসেবে আখ্যায়িত করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন...
ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আড়পাড়া ও আড়কান্দি সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এই মর্মান্তিক...
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবরের হামলায় নিহত বাংলাদেশি শ্রমিক মো. শাহেদ আহমেদের মরদেহ গ্রহণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম এবং এর প্রাদুর্ভাবে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১৪ জনে। একই সময়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর