বিএনপিকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই: এ্যানি

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পিএম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে ‘গুপ্ত সংগঠন’ এবং জামায়াতে ইসলামী ও শিবিরকে বিগত আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক আঁতাতকারী দল হিসেবে আখ্যায়িত করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, রোডমার্চ, লংমার্চ কিংবা এক দফার আন্দোলনের হুংকার দিয়ে কোনো লাভ নেই। বিএনপি রাজপথে বছরের পর বছর লড়াই-সংগ্রাম করে উঠে আসা দল, তাই তাদের আন্দোলনের ভয় দেখিয়ে লাভ হবে না।

শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার তোতারখিল আয়েশা উচ্চবিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংস্থা ‘লাইফ লাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশন’ আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ১৯৯৬ সালেও আওয়ামী লীগের সঙ্গে সরাসরি আঁতাত করে জামায়াতে ইসলামী টানা ১৭২ দিন হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করেছিল। তারা এখনো একই ধরনের বিভ্রান্তিকর কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এমনকি বিগত ৫ আগস্টের আগে পর্যন্ত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির গোপনে ও ছদ্মবেশে তাদের কার্যক্রম পরিচালনা করত দাবি করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিরোধী দলের ভূমিকা নিয়ে মন্তব্য করতে গিয়ে মন্ত্রী বলেন, কেবল সুন্দর কথা বললেই বিরোধী দলের দায়িত্ব শেষ হয়ে যায় না, তার জন্য রাজপথে জনগণের পাশে থাকতে হয়। মসজিদে বসে তালিম দেওয়া বা ওয়াজ করাতেই ইসলাম সীমাবদ্ধ নয় উল্লেখ করে তিনি বলেন, ভোট দিলে জান্নাতের টিকিট মিলবে, এমন রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে ধর্মকে ব্যবহার করা অনুচিত।

সরকারের সাফল্য ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে বর্তমান সরকার যে উন্নয়নমূলক কাজ সম্পাদন করেছে, তা অতীত ইতিহাসে বিরল। তবে বিরোধী দল সংসদে নীতিগত কথা বললেও বাইরের রাজনীতিতে সরকারের সঙ্গে অসযোগিতা করছে। তিনি যোগ করেন, নতুন করে রোডমার্চ ও লংমার্চের অহেতুক হুংকার দিয়ে সমাজে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। গত ১৭ বছর দেশের মানুষ চরম কষ্টে দিনাতিপাত করেছে। এখন দেশ যখন ঘুরে দাঁড়াচ্ছে, তখন জনগণ এ ধরনের লংমার্চ বা অস্থিরতা কোনোভাবেই পছন্দ করবে না।

একটি সুসংগঠিত ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে সামাজিক ঐক্যের ওপর জোর দিয়ে মন্ত্রী নেতা-কর্মীদের প্রতি ধর্মের অপব্যাখ্যা বন্ধ এবং সমাজের সার্বিক অগ্রগতিতে ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি স্পষ্ট জানান, মাদকের সঙ্গে যুক্ত বা সমাজে অশান্তি সৃষ্টিকারী ব্যক্তি যত প্রভাবশালীই হোক না কেন, তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

অনুষ্ঠানটির সমাপনী পর্বে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি স্থানীয় স্বাবলম্বী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।

একাত্তর/এআরএস
বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিবিড় সখ্য ও সম্পর্ক রয়েছে এবং তা ইতিমধ্যে প্রমাণিত বলে অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের ঘনঘটা দেখা দিয়েছে। নতুন এক দফায় ইরানে সামরিক হামলার প্রস্তুতি হিসেবে দেশটির সীমান্ত পর্যন্ত কয়েক ডজন যুদ্ধবিমান নিয়ে যৌথ মহড়া চালিয়েছে...
ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আড়পাড়া ও আড়কান্দি সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এই মর্মান্তিক...
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবরের হামলায় নিহত বাংলাদেশি শ্রমিক মো. শাহেদ আহমেদের মরদেহ গ্রহণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম এবং এর প্রাদুর্ভাবে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১৪ জনে। একই সময়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর