অপ্রতিম হত্যায় চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০২:২৮ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান, ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফর রহমান। তিনি জানান, গত ২০ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে এই চার্জশিট জমা দেন।

চার্জশিটের তথ্যমতে, অপ্রতিমের ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নিতে গিয়ে বাধা পেয়েই এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে আসামি সাইফুল ইসলাম তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ ও কামরুল হাসানকে হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত এবং সিয়াম নামের অপর এক তরুণকে পুরো পরিকল্পনায় জড়িত হিসেবে অভিযুক্ত করা হয়েছে। নিহত অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার পেশায় একজন মোবাইল ফোন ব্যবসায়ী।

পুলিশের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে অপ্রতিমকে ফুসলিয়ে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা এলাকার একটি পাহাড়ঘেরা নির্জন বনে নিয়ে যায় তুহিন। সেখানে অপ্রতিমের হাত থেকে মোবাইল ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করলে সে তুমুল বাধা দেয়। ধস্তাধস্তির একপর্যায়ে তুহিন, ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় একটার পর একটা আঘাত করতে থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে ঘাতকরা তার মোবাইল ফোনটি সঙ্গে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত তুহিনকে শনাক্ত ও হেফাজতে নেওয়া হয়। তুহিনের বাসা থেকেই উদ্ধার করা হয় নিহতের মোবাইলটি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফাহাদ ও কামরুলকেও গ্রেপ্তার করা হয়।

একমাত্র সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ছেলেকে ঘিরেই আমাদের বাঁচার সব স্বপ্ন ছিল। সেই স্বপ্ন নৃশংসভাবে কেড়ে নিল খুনিরা। আদালতের কাছে দ্রুত বিচারে খুনিদের সর্বোচ্চ শাস্তি চাই। বয়সের অজুহাত বা অন্য কোনো আইনি ফাঁকফোকর গলে যেন ঘাতকরা পার পেয়ে বেরিয়ে যেতে না পারে, সেটিই এখন আমাদের একমাত্র দাবি।

একাত্তর/এআরএস
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ১৯৫ সদস্যবিশিষ্ট পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এই নতুন কমিটিতে পূর্বের ‘মুখ্য...
আসন্ন ২৫ অক্টোবর লন্ডনের জমকালো মঞ্চে ঘোষণা করা হবে ২০২৬ সালের ব্যালন ডি'অর বিজয়ী ফুটবলারের নাম। বিশ্ব ফুটবলের সবচেয়ে সম্মানজনক এই ব্যক্তিগত ট্রফিটি কার হাতে উঠতে যাচ্ছে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের...
দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের দুটি কারাগারে আলাদা দাঙ্গায় আটজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। দেশটির কারা কর্তৃপক্ষের বরাতে এএফপি এ খবর দিয়েছে। কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার...
দেশের বাজারে তেজাবী স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম হ্রাসের প্রেক্ষাপটে সোনা ও রুপার অলংকারের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার সকাল ১০টা থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর