ইউরোপ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পিএম

ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে অনিয়মিতভাবে অবস্থান করায় ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে আরও ৩৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাঁরা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ৬ জন রয়েছেন।

বিমানবন্দর সূত্র ও ইমিগ্রেশন পুলিশ জানায়, ফেরত আসা এই অভিবাসীদের বিমানবন্দরে তাৎক্ষণিক জরুরি খাদ্য সহায়তা, প্রাক-পুনর্বাসন কাউন্সেলিং এবং নিজ নিজ বাড়িতে পৌঁছানোর জন্য যাতায়াত খরচ প্রদান করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এবং ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় সরকারি সহায়তার অংশ হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম তাঁদের এই সহায়তা প্রদান করে। এ সময় ইমিগ্রেশনের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিরাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, ফেরত আসা ব্যক্তিদের মানসিক ও সামাজিক সুরক্ষার জন্য বিমানবন্দরে প্রাথমিক কাউন্সেলিং দেওয়া হয়েছে। পরবর্তীতে সঠিক প্রশিক্ষণ ও দক্ষতার ওপর ভিত্তি করে তাঁদের পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে, যাতে তাঁরা দেশে নতুনভাবে জীবন শুরু করতে পারেন। শরিফুল হাসান আরও যোগ করেন, ঝুঁকি নিয়ে অবৈধ ও বিপজ্জনক পথে ইউরোপে যাওয়া বন্ধ করতে দেশজুড়ে সচেতনতামূলক প্রচারণা চালুর পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশ যাতে বাংলাদেশ থেকে আরও বেশি বৈধ কর্মী গ্রহণ করে, সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে অবৈধ বা অনিয়মিতভাবে বসবাসরত বাংলাদেশিদের প্রত্যাবাসনের লক্ষ্যে ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে 'স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর' (এসওপি) চুক্তি সই করে বাংলাদেশ সরকার। ওই চুক্তির ধারাবাহিকতায় এ পর্যন্ত সাইপ্রাস, ইতালি, রোমানিয়া ও ফ্রান্সসহ বিভিন্ন ইউরোপীয় দেশ থেকে প্রায় পাঁচ হাজার বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে।

একাত্তর/এআরএস
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
হজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদগামী কমপক্ষে ৮টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ, যার জেরে চরম ভোগান্তি ও অনিশ্চয়তার মুখে পড়েছেন শত শত প্রবাসী যাত্রী।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে যাওয়া জাপানি কনসোর্টিয়াম বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা ছাড়পত্রের জন্য চারটি আন্তর্জাতিক গ্রাউন্ড...
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের ঘনঘটা দেখা দিয়েছে। নতুন এক দফায় ইরানে সামরিক হামলার প্রস্তুতি হিসেবে দেশটির সীমান্ত পর্যন্ত কয়েক ডজন যুদ্ধবিমান নিয়ে যৌথ মহড়া চালিয়েছে...
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে ‘গুপ্ত সংগঠন’ এবং জামায়াতে ইসলামী ও শিবিরকে বিগত আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক আঁতাতকারী দল হিসেবে আখ্যায়িত করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন...
ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আড়পাড়া ও আড়কান্দি সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এই মর্মান্তিক...
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবরের হামলায় নিহত বাংলাদেশি শ্রমিক মো. শাহেদ আহমেদের মরদেহ গ্রহণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর