বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবি উপকূলের জেলেদের

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৩:৫০ পিএম

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং ট্রলারের মাধ্যমে ছোট ফাঁসের জাল দিয়ে মাছ ধরার নামে নির্বিচারে মাছের ডিম, রেনুপোনা ও জীববৈচিত্র্য ধ্বংস বন্ধের দাবিতে উপকূলীয় পটুয়াখালীর রাঙ্গাবালীতে মানববন্ধন করেছেন জেলেরা। 

শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

রাঙ্গাবালী উপজেলার সর্বস্তরের সাধারণ জেলেদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রান্তিক জেলে, মৎস্যজীবী ও মৎস্য ব্যবসায়ীরা অংশ নেন।

জেলেদের অভিযোগ, সাগরে অবৈধ কাঠের ট্রলিংয়ের মাধ্যমে নির্বিচারে মাছ শিকার করা হচ্ছে। এসব ট্রলিংয়ের জালে বিভিন্ন প্রজাতির মাছের ডিম, রেণুপোনা ও ছোট মাছ আটকা পড়ছে। প্রয়োজনীয় আকারের মাছ রেখে ছোট মাছের বড় একটি অংশ আবার সাগরেই ফেলে দেওয়া হচ্ছে। এতে বিপুল পরিমাণ মৎস্য সম্পদ নষ্ট হওয়ার পাশাপাশি বাধাগ্রস্ত হচ্ছে মাছের স্বাভাবিক প্রজনন ও বংশবিস্তার।

মানববন্ধনে বক্তারা বলেন, গভীর বঙ্গোপসাগরে অল্প সংখ্যক ট্রলিং জেলে অবৈধভাবে মাছ শিকার করলেও এর নেতিবাচক প্রভাব পড়ছে ৮০ থেকে ৯০ শতাংশ সাধারণ জেলের ওপর। ট্রলিং জেলেদের উৎপাতে সাধারণ জেলেরা সাগরে গিয়ে আশানুরূপ মাছ পাচ্ছেন না। দিনের পর দিন সাগরে মাছ শিকার করেও কাঙ্ক্ষিত পরিমাণ মাছ না পেয়ে হতাশ হয়ে ঘাটে ফিরতে হচ্ছে তাদের। এতে অনেক জেলেই ট্রলার পরিচালনা, জ্বালানি ও বরফের খরচ তুলতে পারছেন না।

তারা আরও বলেন, এভাবে অবৈধ ট্রলিং চলতে থাকলে ভবিষ্যতে সাগরে মাছের পরিমাণ আরও কমে যাবে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ ও প্রান্তিক জেলেরা। মাছের উৎপাদন কমে গেলে তাদের জীবিকা সংকটে পড়বে। পাশাপাশি ধ্বংস হবে সমুদ্রের জীববৈচিত্র্য এবং হুমকির মুখে পড়বে দেশের মৎস্য সম্পদ।

প্রান্তিক জেলে ও মৎস্য ব্যবসায়ীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অবৈধ কাঠের ট্রলিং চললেও তা বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে অবৈধ ট্রলিংকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন তারা।

এ সময় অবিলম্বে অবৈধ কাঠের ট্রলিং বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, সাগরে ছোট মাছ ও রেণুপোনা নিধন বন্ধ, সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষা এবং মৎস্য সম্পদ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া জেলে, মৎস্যজীবী ও ব্যবসায়ীরা।

আরবিএস
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় লঘুচাপ হিসেবে...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে তলা ফেটে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় অন্য ট্রলারের তাৎক্ষণিক সহায়তায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ১৬ জেলে।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।
টিকটক আর ইনস্টাগ্রাম রিলসের যুগে সাধারণ একটি হ্যান্ডশেকও কীভাবে রাতারাতি বিশ্বজুড়ে হাজার কোটি টাকার ‘রোমান্টিক ড্রামা’ হয়ে উঠতে পারে, তার সবচেয়ে রসালো ও তাজা উদাহরণ স্প্যানিশ ফুটবল সেনসেশন পাবলো...
চট্টগ্রামের আনোয়ারায় আগামী সোমবার চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। 
স্পেনের কাছে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের তিক্ত পরাজয়ের পর এবার আলবিসেলেস্তেদের হৃদকম্পন বাড়িয়ে দিলেন লিয়ান্দ্রো পারদেস! একের পর এক বড় মন্তব্য করে আর্জেন্টাইন ফুটবলে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন বোকা...
যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যিক শুল্ক ব্যবস্থায় বাংলাদেশ সর্বনিম্ন ১০ শতাংশ শুল্কহার পেয়েছে। এর ফলে চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডসহ প্রধান পোশাক রপ্তানিকারক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় মার্কিন বাজারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর