সাগরে ঢেউয়ের আঘাতে ট্রলারডুবি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ১৬ জেলে

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৫:৪০ পিএম

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে তলা ফেটে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় অন্য ট্রলারের তাৎক্ষণিক সহায়তায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ১৬ জেলে।

শুক্রবার (১০ জুলাই) সকালে বঙ্গোপসাগরের হাইর এলাকার কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, মাছ ধরার সময় হঠাৎ সাগরে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়। একপর্যায়ে ঢেউয়ের আঘাতে ট্রলারটির তলা ফেটে পানি উঠতে শুরু করে। বিপদের বিষয়টি বুঝতে পেরে জেলেরা ট্রলারটি চালিয়ে নিরাপদে আশপাশে থাকা অন্য ট্রলারগুলোর কাছাকাছি যায়। তাদের ডাক শুনে পাশে মাছ ধরতে থাকা অন্য ট্রলারগুলোর জেলেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রলারে থাকা ১৬ জন জেলেকে নিরাপদে উদ্ধার করেন। পরে ট্রলারটির বেশিরভাগ অংশ পানিতে ডুবে যায়।

দুর্ঘটনায় ট্রলারে থাকা মাছ ধরার জাল, বরফ, জ্বালানি, খাদ্যসামগ্রীসহ বিভিন্ন মালামালের একটি বড় অংশ সাগরের পানিতে ভেসে যায়। 

ডুবে যাওয়া ট্রলারের মালিক মিঠন হাওলাদারের বাবা বাবুল হাওলাদার বলেন, ট্রলারে থাকা ১৬ জন জেলেকেই জীবিত উদ্ধার করা হয়েছে। পরে তিনটি ট্রলারের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারটি দড়ি দিয়ে বেঁধে উদ্ধার করে কোড়ালিয়া ঘাটে নিয়ে আসা হচ্ছে।

কোড়ালিয়া মৎস্যজীবী সমিতির সভাপতি জহির হাওলাদার বলেন, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তুফানিয়া এলাকা দিয়ে ডুবে যাওয়া ট্রলারটি ঘাটে নিয়ে আসা হচ্ছে। 

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, বিষয়টি এইমাত্র জেনেছি। আমরা খোঁজখবর নিয়ে দেখছি।

আরবিএস
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন সাগরে একটি মাছ ধরার ট্রলার বিকল হয়ে চারদিন ধরে ভেসে থাকার পর ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। 
তিন নম্বর সতর্ক সংকেতের মধ্যেই উত্তাল সাগরে বিপদে পড়েছেন ১৮ জেলে। ট্রলারের পাখা ভেঙে যাওয়ায় চারদিন ধরে সাগরে ভাসছে তাদের মাছ ধরার ট্রলার এফবি তাওসীন।
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের কবলে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় এ সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর