খুতবা নিয়ে দু'গ্রুপের সংঘর্ষ, নিহত এক

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৭:২৮ পিএম

কুমিল্লার মুরাদনগরে মসজিদে জুমার খুতবাকে কেন্দ্র করে দু'গ্রুপের সংঘর্ষের ঘটনায় আবু হানিফ খান (৪৫) নামে একজন নিহত হয়েছেন।

নিহত হানিফ কুড়াখাল গ্রামের আবদু খানের ছেলে। এ ঘটনায় আহত ৭ জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তারা হলেন ইমন খান (২৪) ও আবুল খায়ের (৪৮)। বাকি আহতদের পরিচয় পাওয়া যায়নি।

মুরাদনগরের বাঙ্গরা বাজার থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন জানান, শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার এলাকার কুড়াখাল গ্রামে খুতবা নিয়ে বাইতুন নুর জামে মসজিদে বাকবিতন্ডার এক পর্যায়ে এই সংঘর্ষ হয়।

আরও পড়ুন: ‘পরীমনির আচরণ নেতিবাচক প্রভাব ফেলবে’

তিনি আরও জানান, সংঘর্ষের খবরে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মুরাদনগর ৭ নং বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিন জানান, মসজিদের খুতবাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাদের শান্ত করা হয়।


একাত্তর/টিএ

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর