সময়ের সমালোচিত অভিনেত্রী পরীমনিকে নিয়ে এবার মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী সোহেল তাজ।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এ অভিনেত্রীর সমালোচনা করে বলেন, ‘একজন সেলেব্রিটির কাছ থেকে এরকম অশোভন আচরণ কাম্য নয়- আমাদের ছেলে-মেয়েদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে...’

এর আগে বৃহস্পতিবার রাত ৯টায় দুটি ছবি প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি। যেখানে হাতে রয়েছে জলন্ত সিগারেট নিয়ে বসে থাকতে দেখা যায় এ অভিনেত্রীকে। ক্যাপশনে তিনি লেখেন, ‘সিগারেট ইন্জুরিয়াস টু হেল্থ’।
এর আগে মাদক মামলায় মাস খানেক হাজতে থাকার পর পরীমণি জামিনে মুক্ত হয়ে জেল গেটে এসেই বার্তা দেন ‘ডোন্ড লাভ মি বিচ’।
এ বার্তার ব্যাখ্যায় পরীমণি পরে জানান, যারা তাকে ভালোবাসা দেখায় কিন্তু আসলে তারা কেউ তাকে ভালোবাসে না। কাছের মানুষ হয়ে থাকার অভিনয় করেন মাত্র। তাদের উদ্দেশ্য করে এই বার্তা।
সম্প্রতি আদালতে হাজিরা দিতে যান পরীমণি। সে সময় হাত উচিয়ে যখন সবার অভিবাদন নিচ্ছিলন তখন তার হাতে লেখা বার্তাটি দেখে চমকে যান অনেকেই। সেখানে লেখা ছিলো, ‘ফা... মি মোর’। এমন লেখার কারণে পরীমণির আগের করা সাহসী বার্তা অনেকটাই আড়ালে পড়ে যায়।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন পরীমনি। গত ৪ আগস্ট বিকেলে পরীমনিকে বাসা থেকে মাদকসহ আটক করে র্যাব। মাদক মামলায় ২৭ দিন কারাভোগ করতে হয় তাকে।
ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে বুধবার (১৫ সেপ্টেম্বর) তার শুনানির তারিখ ছিল। সংক্ষিপ্ত শুনানি শেষে বেলা সোয়া ১টার দিকে আদালত থেকে বেরিয়ে যান পরীমনি। এ মামলায় ১০ অক্টোবর আবার তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে।
একাত্তর/আরএ
