ব্রাজিলের জার্সি তুলে রাখার সিদ্ধান্তে অনড় নেইমার

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৮:৩৩ পিএম

বিশ্বকাপ থেকে বিদায়ের ক্ষত শুকানোর আগেই ব্রাজিল ফুটবলপ্রেমীদের হৃদয়ে এক চূড়ান্ত ধাক্কা দিলেন নেইমার জুনিয়র! ব্রাজিল জাতীয় দল থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে স্পষ্ট জানিয়ে দিলেন, সেলেসাওদের হয়ে আর মাঠে নামার কোনো ইচ্ছে তাঁর নেই।

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ওই ম্যাচের দ্বিতীয় অর্ধে অতিরিক্ত সময়ের ১০ম মিনিটে পেনাল্টি থেকে গোল করেছিলেন বদলি হিসেবে নামা নেইমার। সেটিই হয়ে রইল হলুদ জার্সিতে তাঁর শেষ গোল এবং শেষ স্পর্শ।


কিংবদন্তি পেলের পর দ্বিতীয় ব্রাজিলিয়ান খেলোয়াড় হিসেবে টানা চারটি ভিন্ন বিশ্বকাপে (২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬) গোল করার অনন্য রেকর্ড গড়েছেন তিনি। ১৩০ ম্যাচে ৮০ গোল করে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন এই মহাতারকা। জাতীয় দলের ইতিহাসে একমাত্র কাফুর (১৪২ ম্যাচ) পরই তাঁর উপস্থিতি।

নরওয়ের কাছে হেরে কান্নাভেজা চোখে ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। সময় গড়ালেও সেই আবেগঘন সিদ্ধান্ত থেকে এতটুকু নড়েননি তিনি।

সম্প্রতি শৈশবের ক্লাব সান্তোসের হয়ে উনিভার্সিদাদ সেন্ট্রালের বিরুদ্ধে ৪-২ ব্যবধানে জয়ের পর নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে নেইমার বুকচাপা ক্ষোভ ও তৃপ্তি নিয়ে বলেন, জাতীয় দলের সাথে আমার সময় শেষ। আমি ইতিহাস তৈরি করেছি, খুব সুখী ছিলাম, নিজের রক্ত ও জীবন দিয়েছি এবং সব সময় হলুদ জার্সির জন্য লড়াই করেছি। তবে সত্যি বলতে, আমি আর এটা চাই না।


জাতীয় দলের অধ্যায় চুকিয়ে নেইমার এখন পুরোপুরি মনোযোগ দিতে চান ব্রাজিলের ঘরোয়া লিগ সিরি আ-তে সান্তোসের হয়ে খেলার দিকে। তবে এই বছরের ডিসেম্বরে সান্তোসের সাথে চলতি চুক্তির মেয়াদ শেষ হতে চললেও, স্প্যানিশ ও ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের গুঞ্জন—চুক্তি নবায়নে নাকি খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না নেইমার! আন্তর্জাতিক ফুটবলের এই মহানাটকের শেষ দৃশ্য যেমনই হোক না কেন, ব্রাজিলিয়ান ফুটবলে ‘১০ নম্বর’ জার্সির এক সোনালী যুগের যে সমাপ্তি ঘটল, তা বলাই বাহুল্য!

তথ্যসূত্র: বেইন স্পোর্টস

আরবিএস
ফুটবল বিশ্বে ফের এক রোমাঞ্চকর পুনর্মিলনী! ব্রাজিলীয় সেনসেশন নেইমারের ক্লাবেই ভিড়লেন তাঁর বহু পুরনো ও প্রিয় বন্ধু ফিলিপ কুতিনহো। দীর্ঘদিনের বন্ধুকে পাশে পেতে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস চলতি মৌসুমের...
ব্রাজিলিয়ান কাপের ম্যাচে জয় পেয়ে মাঠ ছাড়লেও মাঠের বাইরের কান্ডে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন সান্তোস তারকা নেইমার। মঙ্গলবার রাতে বেলেন শহরের মাঠে রেমোর বিপক্ষে সান্তোসের ১-০ গোলের জয়ের পর...
২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের চরম ব্যর্থতা আর সেই সাথে নেইমারের নিষ্প্রভ পারফর্ম্যান্স, সব মিলিয়ে সময়টা এক ফোটাও ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান পোস্টার বয়ের। পেশির চোট থেকে পুরোপুরি সেরে না ওঠা...
বিশ্বকাপের উত্তাপ গায়ে মেখে ছুটি কাটিয়ে অবশেষে রিয়াল মাদ্রিদের ডেরায় পা রেখেছেন ভিনিসিয়াস জুনিয়র। তবে এই ফেরা শুধু অনুশীলনে ঘাম ঝরানোর জন্য নয়; পেছনে ঘুরপাক খাচ্ছে চুক্তি নবায়ন আর দলবদলের এক...
চলতি ২০২৬-২৭ অর্থবছরের আড়াই মাসে বাংলাদেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৫১ বিলিয়ন মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৩ শতাংশ বেশি।
নাগরিকদের জন্য দ্রুত, নির্ভরযোগ্য ও ঝামেলাহীন সেবা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশি নথিপত্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রাখতে ই-অ্যাপোস্টিল (ই-অ্যাপোস্টিল) ব্যবস্থা আরও...
সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে ভারতের সাবেক খেলোয়াড় শচীন টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড ভেঙ্গেছেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক-ব্যাটার ব্রেন্ডন টেইলর। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর