নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে?

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৩:৫৮ পিএম

নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে নতুন রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করাবেন, এ নিয়ে সম্প্রতি প্রশাসনিক ও আইনি হালচালায় কিছুটা কৌতুহলের সৃষ্টি হয়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে বিষয়টি সুস্পষ্ট করতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আইন মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিক মতামত চাওয়া হয়।

আইন মন্ত্রণালয় তাদের প্রদত্ত মতামত ও পর্যালোচনায় স্পষ্ট জানিয়েছে, সংবিধানের নিয়ম ও ধারা অনুযায়ী বর্তমানে স্পিকারের দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামালই নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর জন্য যথাযথ কর্তৃপক্ষ। আইন মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তটি মূলত বাংলাদেশের সংবিধানের দুটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে প্রদান করা হয়েছে।

সংবিধানের ৫৪ অনুচ্ছেদ: এই অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বা পূর্বের রাষ্ট্রপতি পুনরায় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর এই বিধান অনুসরণ করেই বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সংবিধানের ৭৪ (৩) অনুচ্ছেদ: এই অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, স্পিকারের পদ শূন্য হলে অথবা তিনি যদি রাষ্ট্রপতিরূপে কার্যভার পরিচালনা করেন (কিংবা অন্য কোনো কারণে নিজ দায়িত্ব পালনে অসমর্থ হন), তবে স্পিকারের যাবতীয় দায়িত্ব ও কার্যাবলী ডেপুটি স্পিকার পালন করবেন।

যেহেতু তৎকালীন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বর্তমানে অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্বে নিয়োজিত রয়েছেন, তাই ৭৪ (৩) অনুচ্ছেদ অনুসারে স্পিকারের যাবতীয় দায়িত্ব ও ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের ওপর ন্যস্ত হয়েছে।

এই আইনি কাঠামোর আলোকেই আইন মন্ত্রণালয় নিশ্চিত করেছে , ডেপুটি স্পিকার হিসেবে স্পিকারের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামালই নতুন নির্বাচন পরবর্তী রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা ও শপথ পাঠ করানোর বৈধ ও সঠিক কর্তৃপক্ষ। এর মাধ্যমে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান সংক্রান্ত যাবতীয় সাংবিধানিক সংশয় ও প্রশ্নের নিরসন ঘটেছে।

একাত্তর/এআরএস
ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাইকে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে একটি উদার, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সকলের জন্য মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। নাগরিকদের মৌলিক সাংবিধানিক অধিকার নিশ্চিত এবং জাতিসংঘের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
টেলিভিশন সাংবাদিকদের পেশাদারত্ব ও জনআস্থা বজায় রেখে দায়িত্ব পালন করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি দেশগঠন ও জনস্বার্থ রক্ষায় যার যার অবস্থান থেকে ভূমিকা...
ফুটবল ঈশ্বর লিওনেল মেসির আকাশি-সাদা জার্সিতে 'লাস্ট ডান্স' বা শেষ আনুষ্ঠানিক ম্যাচ ঘিরে পুরো আর্জেন্টিনা যখন থমকে যাওয়ার অপেক্ষায়, ঠিক তখনই একের পর এক কেলেঙ্কারির বিষ বাষ্পে বিষাক্ত হয়ে উঠছে...
আর্জেন্টিনার আকাশ নীল-সাদা জার্সিতে দীর্ঘ বর্ণাঢ্য অধ্যায়ের এক মহাকাব্যিক সমাপ্তি ঘটতে যাচ্ছে। বেনিনের বিরুদ্ধে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার আগে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে...
মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা) রিভার প্লেটের বিখ্যাত এস্তাদিও মনুমেন্তালে আর্জেন্টিনার জার্সিতে নিজের ২০৮তম এবং শেষ ম্যাচে মাঠে নামবেন লিওনেল মেসি। দীর্ঘ ২১ বছর ধরে আন্তর্জাতিক ফুটবলে...
ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর