স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক তেজগাঁও থানা পরিদর্শন

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৯:৩৯ পিএম

থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পরিকাঠামোগত অবস্থা এবং সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার মান সরেজমিনে পরখ করতে রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী তেজগাঁও থানার পুলিশ সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন।

তিনি থানা ভবনের বিভিন্ন ফ্লোরে ঘুরে ঘুরে পুলিশ কর্মকর্তাদের প্রশাসনিক কক্ষ, ডিউটি অফিসারের রুম, তদন্ত কর্মকর্তাদের কক্ষ ও হাজতখানা পরিদর্শন করেন। একই সঙ্গে তিনি পুলিশ সদস্যদের আবাসন ব্যারাক ও ডাইনিং স্পেস (মেস) ঘুরে দেখেন।

ব্যারাক পরিদর্শনের সময় মন্ত্রী সেখানে পুলিশ সদস্যদের থাকা-খাওয়ার ব্যবস্থা, মেসের খাবারের গুণগত মান এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে কঠোর নির্দেশ প্রদান করেন। এছাড়া থানায় কর্মরত পুলিশ সদস্যদের নাইট ডিউটি ও শিফটিং ডিউটির সুনির্দিষ্ট সময়সূচি এবং কাজের পরিবেশের খবর নেন।

পরিদর্শনের অন্যতম প্রধান দিক ছিল সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে মন্ত্রীর সরাসরি কথোপকথন। সাধারণ ডায়েরি (জিডি) বা বিভিন্ন অভিযোগ জমা দিতে আসা ভুক্তভোগীদের সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন স্বরাষ্ট্রমন্ত্রী। নাগরিকদের অভিযোগগুলো যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই দ্রুততম সময়ে ও স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তি করা হয়, সে বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ উপস্থিত সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশ দেন তিনি।

পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের মূল কাজই হলো জনগণকে সুরক্ষা ও সেবা দেওয়া। থানাকে হতে হবে প্রতিটি মানুষের আস্থা ও আস্থার প্রতীক, যেন প্রতিটি নাগরিক কোনো মাধ্যম বা দালাল ছাড়াই নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে থানায় এসে নিজের সমস্যার কথা সরাসরি জানাতে পারেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

একাত্তর/এআরএস
তৈরি পোশাক খাতে এই মুহূর্তে কোনো প্রকৃত শ্রমিক আন্দোলন হচ্ছে না দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এটি মূলত রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে এবং পতিত আওয়ামী লীগ রাজনৈতিক সহিংসতা...
চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আন্দোলনকারীদের মধ্যে অনেকেই প্রকৃত শ্রমিক নন এবং তারা আন্দোলনের নামে রাজনৈতিক স্লোগান দিচ্ছেন।...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইন্ধনে তৈরি পোশাক খাতে কিছু মালিক ও শ্রমিক নেতা অস্থিরতা তৈরির পাঁয়তারা করছেন বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
ভারতের পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দেশটির সরকারি কর্মকর্তাদের বৈঠক এবং শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমান চাওয়ার বিষয়টিকে ‘অশুভ নীলনকশার ইঙ্গিত’ বলে মন্তব্য করেছেন...
ব্যাংকিং খাতে স্থিতিশীলতা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় সমন্বিত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক আশাবাদী যে, চলমান এই সংস্কার...
সাপের কামড়ের চিকিৎসা উন্নত করা, দেশে অ্যান্টিভেনম উৎপাদন এবং সাপের কামড়ে মৃত্যু কমানোর লক্ষ্যে সরকার প্রায় ৪৪ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে।
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও রাজপথে নেমেছেন তৈরি পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টার পর থেকে সদর উপজেলার ভবানীপুর, বাঘের বাজারের নতুন বাজার এবং ভোগড়া বাইপাস এলাকায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর