মজুরি বোর্ডের সভার আগেই উত্তাল গাজীপুর, মহাসড়ক অবরোধ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৮ পিএম

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও রাজপথে নেমেছেন তৈরি পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টার পর থেকে সদর উপজেলার ভবানীপুর, বাঘের বাজারের নতুন বাজার এবং ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

স্থানীয়রা জানান, সকালে বাঘের বাজার এলাকায় একটি কারখানার শ্রমিকেরা প্রথমে সড়ক অবরোধ করেন। পরে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা তাদের সঙ্গে যোগ দিলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

অন্যদিকে, গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে সেখানকার শ্রমিকেরাও সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও ধাওয়া দিয়ে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেন। এরপর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে চলমান শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুর জেলার ৩২টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে, পোশাক খাতের চলমান এই সঙ্কট নিরসন ও ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষে মঙ্গলবার দুপুর দুইটায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

একাত্তর/এসি
গাজীপুরের মাওনা ও ভবানীপুর এলাকায় সড়কে নেমে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে শতাধিক শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে সংশ্লিষ্ট সড়কে যান চলাচলে ধীরগতি দেখা দেয়।...
ডিসেম্বর থেকেই বর্ধিত বেতন ও বোনাস, সরকার ও মালিকপক্ষের আশ্বাসের পরও গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ থামছে না। বুধবার সকালে গাজীপুরের বেশিরভাগ কারখানার শ্রমিক কাজে যোগ দিলেও একাংশের বিক্ষোভ ও...
সাভারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরিসহ তিন দফা দাবিতে সড়ক অবরোধের কারণে টানা দেড় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে আন্দোলনরত শ্রমিকেরা...
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। মঙ্গলবার, সকাল থেকেই সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার খেজুরবাগান এলাকায় সড়কে নেমে বিক্ষোভ...
ভারতের পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দেশটির সরকারি কর্মকর্তাদের বৈঠক এবং শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমান চাওয়ার বিষয়টিকে ‘অশুভ নীলনকশার ইঙ্গিত’ বলে মন্তব্য করেছেন...
ব্যাংকিং খাতে স্থিতিশীলতা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় সমন্বিত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক আশাবাদী যে, চলমান এই সংস্কার...
সাপের কামড়ের চিকিৎসা উন্নত করা, দেশে অ্যান্টিভেনম উৎপাদন এবং সাপের কামড়ে মৃত্যু কমানোর লক্ষ্যে সরকার প্রায় ৪৪ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি সব বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত সর্বোচ্চ নম্বরধারী প্রথম ১০০ জন শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর