শাহরুখকে চুপ থাকতে বললেন অনন্ত আম্বানি? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়  

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম

মুম্বাইয়ের এক মঞ্চে সদ্গুরুর সঙ্গে কথা বলছিলেন শাহরুখ খান। একপর্যায়ে পাশ থেকে তার দিকে হাসিমুখে আঙুল তুলে ইশারা করেন অনন্ত আম্বানি। মাত্র ২০ সেকেন্ডের সেই ভিডিও ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠেছে—বলিউড বাদশাহকে কি চুপ থাকতে বলেছিলেন মুকেশ আম্বানির ছেলে?

ছবি: সংগৃহীত

শনিবার (২১ নভেম্বর) মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ায় বসেছিল ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’-এর আসর। অমৃতা ফড়নবিশের দিব্যজ ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাই হামলার ১৮ বছর পূর্তিতে নিহতদের স্মরণ করা হয় সেখানে। একই সঙ্গে হামলায় বেঁচে ফেরা ব্যক্তিসহ সাহসিকতা ও সমাজসেবায় অবদান রাখাদের সম্মাননা দেওয়া হয় ।

ভাইরাল ভিডিওতে সদ্গুরুকে (জগ্গি বাসুদেব) আলিঙ্গন করতে দেখা যায় শাহরুখকে। কথা বলার ফাঁকে তার সামনে হাতজোড়ও করেন অভিনেতা। এরই মধ্যে অনন্ত আম্বানি এগিয়ে এলে তার পিঠে হাত রাখেন শাহরুখ। তবে সদ্গুরু কথা বলার সময় হঠাৎ শাহরুখের দিকে ফিরে আঙ্গুল তোলেন অনন্ত। দেখেই মনে হয় চুপ থাকার মতো ইশারা করেন তিনি। এরপর মাথা নেড়ে হেসে অন্য অতিথিদের দিকে ফেরেন শাহরুখ। অনন্ত আবার সদ্গুরুর সঙ্গে কথা বলতে থাকেন। তবে একই অনুষ্ঠানের আরেকটি ভিডিওতে শাহরুখ ও অনন্তকে আলিঙ্গন করতেও দেখা গিয়েছে।

ভিডিও ক্লিপটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ভাগে ভাগ হয়ে গেছেন নেটিজেনরা। একদল অনন্তের আচরণের কড়া সমালোচনা করছেন। তাদের মতে, শাহরুখের মতো তারকার দিকে প্রকাশ্যে আঙুল তোলা শোভন হয়নি। অনেকে আবার তারকাখ্যাতি আর অর্থবিত্তের প্রভাব নিয়েও কটাক্ষ করেছেন।

অন্যদিকে আরেক দলের দাবি, শাহরুখ হয়তো সদ্গুরুর কাছে অনন্তের প্রশংসা বা খুনসুটি করছিলেন। অনন্তও মজা করেই তাকে থামতে বলেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত শাহরুখ বা অনন্তের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আড্ডা ও খুনসুটির বাইরে ওই সন্ধ্যার বক্তব্যেও নজর কেড়েছেন শাহরুখ খান। বক্তব্যে মুম্বাই হামলা, পহেলগাঁও ও সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণে নিহতদের স্মরণ করেন অভিনেতা। মঞ্চে ২৬/১১ মুম্বাই হামলা থেকে বেঁচে ফেরা সর্বকনিষ্ঠ প্রত্যক্ষদর্শী দেবিকা রোটাওয়ানের হাতে সম্মাননা তুলে দেন তিনি। এসময় তিনি বলেন, দেশের সেনাদের আসল উপার্জন ১৪০ কোটি মানুষের আশীর্বাদ।


অনুষ্ঠানে নেচেছেন গৌরী খান ও শাহরুখ খান। ছবি: সংগৃহীত

ছোট ছেলে আব্রামের একটি প্রশ্নের কথাও মঞ্চে তুলে ধরেন শাহরুখ। ঘৃণাকে কীভাবে ভালোবাসায় বদলানো যায়, তা জানতে চেয়েছিল আব্রাম। উত্তরে শাহরুখ বলেন, এর জন্য পরস্পরের সঙ্গে কথা বলতে হবে, একে অপরের ওপর আস্থা রাখতে হবে, মিলেমিশে থাকতে হবে। বোমান ইরানি ও বিক্রান্ত ম্যাসি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শচীন টেন্ডুলকার, অক্ষয় কুমার, রণবীর সিং, সুনীল শেঠি ও টাইগার শ্রফসহ অনেক তারকা। একপর্যায়ে বোমান ও বিক্রান্তকে পাশে নিয়ে দুই হাত ছড়িয়ে দেন শাহরুখ। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র সেই চেনা ভঙ্গিতে দর্শকদের মাতিয়ে তোলেন বলিউড বাদশা।

তথ্যসূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

আজ ২ নভেম্বর, বলিউডের ‘কিং’ শাহরুখ খানের ৬১তম জন্মদিন। আর বিশেষ এই মধ্যরাতেই ভক্তদের জন্য বছরের সবচেয়ে বড় উপহার নিয়ে হাজির হলেন কিং খান ও পরিচালক সিদ্ধান্ত আনন্দ। মুক্তি পেয়েছে শাহরুখের...
আট বছর আগের কথা ভাবুন। শাহরুখ খানের কোনো সিনেমা আসছে মানেই শুধু রূপালী পর্দায় ‘লাস্ট অফ দ্য সুপারস্টার’কে দেখা নয়, সঙ্গে ফ্রি পাওয়া যেত একগুচ্ছ চরম বুদ্ধিদীপ্ত, হাস্যরসে ভরা ও গভীর সব সাক্ষাৎকার!...
বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে প্রকাশ্যে এলো তার বহুল আলোচিত সিনেমা 'কিং' এর মুক্তির তারিখ।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হলো এক জাঁকজমকপূর্ণ ইভেন্ট, যেখানে বলিউড বাদশা শাহরুখ খান দুবাই-ভিত্তিক ড্যানিউব গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রিজওয়ান সাজনের...
বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেবে বিএনপি এবং জাতির ও দেশের মানুষের স্বার্থে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
বিশ্বের শীর্ষ এআই চিপ নির্মাতা এনভিডিয়াকে ঘিরে বিতর্ক আরও ঘনীভূত হচ্ছে। প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের সময় এক বছরের বেশি চীনের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার...
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে সাম্প্রতিক দরপতন এবং মধ্যপ্রাচ্যে ইরানের হামলা বেড়ে যাওয়ার পেছনে নিজ দেশের বিরোধী দল ডেমোক্র্যাটদের দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
লিবিয়ার বেনগাজি উপকূলের কাছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাতটি নৌ ড্রোন ব্যবহার করে রাশিয়ার অন্যতম অত্যাধুনিক যুদ্ধজাহাজ ‘মার্কারি’ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর