বন্যা-ভূমিধসের ঝুঁকি জেনেও কেন কৈলাসে যান হাজারো তীর্থযাত্রী?

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১১:০৫ এএম

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত অন্তত ১৬২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বহু মানুষ। এখনও নিখোঁজ রয়েছেন চার শতাধিক পর্যটক-তীর্থযাত্রী। তাদের মধ্যে ৩৪১ জন বিদেশি নাগরিক। প্রশ্ন উঠেছে—বন্যাকবলিত ও দুর্গম ওই এলাকায় এই সময় এত পর্যটক-তীর্থযাত্রী কেন ছিলেন?

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার পর নতুন করে আলোচনায় এসেছে কৈলাস-মানস সরোবর যাত্রা। বন্যায় কৈলাস পর্বত ও মানস সরোবরে যাওয়ার অন্যতম প্রধান সড়ক, সেতু ও যোগাযোগব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বহু তীর্থযাত্রী হতাহত ও নিখোঁজ হয়েছেন।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নিখোঁজদের বেশিরভাগই তিব্বতের কৈলাস-মানস সরোবরের উদ্দেশে যাচ্ছিলেন। একই সময়ে নেপালের রাসুয়া জেলার গোসাইকুণ্ড হ্রদেও ছিলেন বহু পর্যটক ও তীর্থযাত্রী।

বন্যাকবলিত এই এলাকায় রয়েছে দুটি গুরুত্বপূর্ণ হ্রদ—তিব্বতের কৈলাস পর্বতের কাছে মানস সরোবর এবং নেপালের গোসাইকুণ্ড। হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের কাছে দুটিই গুরুত্বপূর্ণ তীর্থস্থান। প্রতিবছর হাজারো মানুষ ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিক আকর্ষণে এসব এলাকায় যান।

বিশেষ করে বছরের এই সময়ে ভারতীয় পর্যটকদের মধ্যে কৈলাস-মানস সরোবর ভ্রমণের প্রবণতা বেশি থাকে। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কৈলাসকে ভগবান শিবের আবাসস্থল এবং মানস সরোবরকে পবিত্র হ্রদ হিসেবে বিবেচনা করা হয়। একইভাবে বৌদ্ধ, জৈন ও তিব্বতের বোন ধর্মাবলম্বীদের কাছেও এ অঞ্চলের রয়েছে বিশেষ ধর্মীয় গুরুত্ব।

তবে এই তীর্থযাত্রা মোটেও সহজ নয়। তীর্থযাত্রীদের সাড়ে চার হাজার মিটারেরও বেশি উচ্চতায় উঠতে হয়। সেখানে অক্সিজেনের মাত্রা কম। এর সঙ্গে রয়েছে হাড়কাঁপানো ঠান্ডা, আকস্মিক আবহাওয়া পরিবর্তন, ভূমিধস এবং দুর্গম পাহাড়ি পথের ঝুঁকি।

শুধু শারীরিক ঝুঁকিই নয়, কৈলাস-মানস সরোবর যাত্রায় যেতে প্রয়োজন হয় নানা সরকারি অনুমতি ও ভিসার। ঝুঁকি বিবেচনায় ভারত সরকার নির্দিষ্ট নিয়ম ও কোটার মাধ্যমে এই যাত্রা পরিচালনা করে। এতসব বাধা ও ঝুঁকি সত্ত্বেও প্রতিবছর প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষ পুণ্যের আশায় এই কঠিন পথ পাড়ি দেন।

১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের পর কৈলাস-মানস সরোবর যাত্রা প্রায় দুই দশক বন্ধ ছিল। ১৯৮১ সালে ভারত ও চীনের মধ্যে চুক্তির পর তা আবার চালু হয়। পরে করোনা মহামারির সময়ও বন্ধ হয়ে যায় এই তীর্থযাত্রা। দীর্ঘ প্রায় ছয় বছর পর ২০২৫ সালে আবার শুরু হয় যাত্রাটি।

প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া ও দুর্গম পথ—বারবারই কৈলাস-মানস সরোবর যাত্রার ঝুঁকি সামনে এনেছে। তারপরও ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিক শান্তির সন্ধানে প্রতিবছর হাজারো মানুষ পাড়ি জমান এই দুর্গম তীর্থপথে।

আর নেপালের এবারের ভয়াবহ বন্যা ও ভূমিধস সেই ঝুঁকির ভয়াবহতাই নতুন করে সামনে এনেছে।

আরবিএস
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
চীন-নেপাল সীমান্তে হিমালয় অঞ্চলে সংঘটিত প্রলয়ঙ্করী আকস্মিক প্লাবন ও ধসের ধ্বংসস্তূপ থেকে চার জনের অলৌকিক উদ্ধারের পর সোমবারও সুড়ঙ্গে আটকে পড়া ১০০ জনেরও বেশি জলবিদ্যুৎ কর্মীর খোঁজে উদ্ধার অভিযান...
চীন-নেপাল সীমান্তে হিমালয় সংলগ্ন অঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রতিক ইতিহাসপ্রসিদ্ধ প্রলয়ঙ্করী বন্যা ও ধসে নিহত শত শত স্বজনের স্মরণে সোমবার নেপাল জুড়ে ঐতিহ্যবাহী হিন্দু রীতি অনুযায়ী ১৩ দিনের শেষ...
নেপালের রসুয়া, নুওয়াকোট ও পার্শ্ববর্তী জেলাগুলোতে আগস্ট মাসের শেষ দিকে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-ধসের পানি নেমে গেলেও দুর্যোগের আসল ক্ষত এখনো শুকায়নি। বিশেষ করে বন্যার করাল গ্রাস থেকে...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে অর্জিত হলো এক ঐতিহাসিক মাইলফলক। সফলভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিমুক্ত ও নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া...
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি (সমুদ্র অর্থনীতি) বিকাশ এবং সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি বিশেষ আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর