নেপালে আকস্মিক বন্যা: নিহত বেড়ে ৫৫, নিখোঁজ ১৩৩ ভারতীয়সহ চার শতাধিক

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৮:৩১ পিএম

নেপালে তিব্বত সীমান্ত থেকে নেমে আসা পাহাড়ি নদী ভোটে কোশীতে আকস্মিক ঢল ও বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই দুর্যোগে চার শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ১৩৩ জনই ভারতীয় নাগরিক বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

বুধবার সকালে নেপাল-চীন সীমান্তের রাসুওয়াগাধি এলাকায় হঠাৎ এ বন্যা দেখা দেয়। মুহূর্তেই তীব্র স্রোত ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু মানুষ পানির তোড়ে নিখোঁজ হন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকালে সংঘটিত একটি ভূমিকম্পের পর তুষারধসের সৃষ্টি হয়। ওই ধসের ফলে পাহাড়ি নদীতে পানির প্রবাহ বেড়ে গিয়ে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। তবে দুর্যোগের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বন্যার পানিতে কেরুং কাস্টমস অফিসসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস হয়েছে বেশ কিছু ঘরবাড়ি ও বাজার। একই সঙ্গে সড়ক যোগাযোগ এবং বিদ্যুৎ অবকাঠামোও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।  

দুর্যোগের পর উদ্ধার তৎপরতা শুরু করেছে নেপাল সেনাবাহিনী। হেলিকপ্টারের মাধ্যমে দুর্গত এলাকা থেকে ৮৫ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। তবে পাহাড়ি এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় দুর্গতদের সঙ্গে যোগাযোগ করতেও বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলগুলোকে।

এদিকে, বন্যার পরও নতুন করে আকস্মিক ঢলের আশঙ্কা রয়েছে। নদীর উজানে ধসের কারণে পানি আটকে থাকায় যে কোনো সময় নতুন করে পানির চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নেপালে অবস্থানরত ভারতীয়দের অনেকেই এখনও পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী, ১৩৩ জন ভারতীয় নাগরিকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের সন্ধানে যোগাযোগ ও উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় নেপাল সরকার উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে। দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় আটকে পড়াদের উদ্ধারে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

আরবিএস
ভয়াবহ ও জীবননাশী শক্তি নিয়ে মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া সুর উপদ্বীপের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি-৩ মাত্রার শক্তিশালী হারিকেন 'পোলো'। সোমবার যে কোনো মুহূর্তে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কায় স্থানীয়...
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
চীন-নেপাল সীমান্তে হিমালয় অঞ্চলে সংঘটিত প্রলয়ঙ্করী আকস্মিক প্লাবন ও ধসের ধ্বংসস্তূপ থেকে চার জনের অলৌকিক উদ্ধারের পর সোমবারও সুড়ঙ্গে আটকে পড়া ১০০ জনেরও বেশি জলবিদ্যুৎ কর্মীর খোঁজে উদ্ধার অভিযান...
চীন-নেপাল সীমান্তে হিমালয় সংলগ্ন অঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রতিক ইতিহাসপ্রসিদ্ধ প্রলয়ঙ্করী বন্যা ও ধসে নিহত শত শত স্বজনের স্মরণে সোমবার নেপাল জুড়ে ঐতিহ্যবাহী হিন্দু রীতি অনুযায়ী ১৩ দিনের শেষ...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর