পাহাড় ধসে নতুন হ্রদ সৃষ্টি, যে কোন সময় বিস্ফোরণ!

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০২:২০ পিএম

প্রলয়ঙ্করী বন্যার পর এবার চীন-নেপাল সীমান্তবর্তী চীনের জাইরং কাউন্টিতে তৈরি হয়েছে মারাত্মক দ্বিতীয় দফা বিপর্যয়ের শঙ্কা। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, টানা তিন দিনের সম্ভাব্য বৃষ্টিপাত, পাহাড়ি ভূমিধস এবং ধসে পড়া মাটির তৈরি অস্থায়ী বাঁধের কারণে অঞ্চলটি আবারও বড় ধরনের আকস্মিক বন্যা, ভূমিধস ও কাদা-ধসের চরম ঝুঁকিতে রয়েছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি’তে প্রচারিত ড্রোন ফুটেজে দেখা গেছে, জাইরং পোর্টের কাছেই কিন্তু নেপাল সীমান্তে একটি পুরোনো ভূমিধসের ধ্বংসস্তূপে বিশাল এক কৃত্রিম হ্রদের সৃষ্টি হয়েছে। ড্রোনের চিত্রে দেখা যায়, মাটি ও ধ্বংসস্তূপে অবরুদ্ধ হওয়া এই হ্রদের পরিধি আশঙ্কাজনকভাবে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।


হ্রদটিতে ইতোমধ্যে প্রায় ২০ লাখ ঘনমিটার পানি জমা হয়ে গেছে এবং পানি উপচে পড়তে শুরু করেছে। আগামী তিন দিনের বৃষ্টিতে এই হ্রদে আরও প্রায় ৩০ লাখ ঘনমিটার পানি প্রবেশ করতে পারে। ফলে জমে থাকা মাটির ভঙ্গুর বাঁধ ভেঙে গিয়ে যে কোনো মুহূর্তে এক প্রলয়ঙ্করী প্লাবন বা হ্রদ বিস্ফোরণ ঘটে নিম্নাঞ্চল ভাসিয়ে দিতে পারে। এজন্য জাইরং কাউন্টি থেকে লোকজনকে সরিয়া নেয়া হচ্ছে।

বিপজ্জনক আবহাওয়া এবং প্রতিনিয়ত বদলে যাওয়া ভূপ্রকৃতিকে উদ্ধারকাজের জন্য অত্যন্ত বড় চ্যালেঞ্জ ও বাধা হিসেবে চিহ্নিত করেছে সিসিটিভি। চীনা সামরিক বাহিনীর স্থানীয় কমান্ডের কর্মকর্তা চেন শি বুধবার সন্ধ্যায় সিসিটিভি’কে জানান, নতুন করে পাহাড়ি ধসের মারাত্মক ঝুঁকি থাকায় তাদের কিছু উদ্ধারকারী ইউনিটকে কমান্ড সেন্টারে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।


তিনি পরিস্থিতি বর্ণনা করে বলেন, আমাদের চারপাশের খাড়া পাহাড়ি ঢালগুলো যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। কারণ পাহাড়ের খাড়া গিরিখাত ঘেঁষেই রাস্তাগুলো গেছে এবং সেখানে আবারও বড় ধরনের কাদা-ধসের প্রচণ্ড ঝুঁকি রয়েছে। কৃত্রিম হ্রদটি বিস্ফোরিত হলে বিপর্যয় আরও প্রলয়ংকরী হবে।

উজান এলাকায় তৈরি হওয়া এই অস্থায়ী হ্রদের পানি ও মাটির বাঁধ যদি ভেঙে যায়, তবে নিচে থাকা নেপাল ও চীন উভয়ে অংশের উদ্ধার অভিযান ও নদীর নিম্নাঞ্চলের লোকালয়গুলোতে নতুন করে বড় ধ্বংসলীলা নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তথ্যসূত্র: সিএনএন-সিসিটিভি

একাত্তর/এআরএস
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক উপস্থিতির পরিধি বিস্তৃত করতে লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে বান কেউন বিমানঘাঁটি এলাকায় একটি নতুন যৌথ সামরিক সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে...
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর