আইনশৃঙ্খলা রক্ষা ও দেশ গঠনে আনসার-ভিডিপিকে কার্যকর ভূমিকার আহবান রাষ্ট্রপতির

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশ গঠনমূলক নানা কাজে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহবান জানান।

সাক্ষাৎকালে গত গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে জননিরাপত্তা বিধান এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে আনসার বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে বাহিনীর সদস্যদের শৃঙ্খলা ও জনসম্পৃক্তি বৃদ্ধির পাশাপাশি বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ ও আন্তর্জাতিক মানের কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

বৈঠকের শুরুতে নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানান আনসার ও ভিডিপি মহাপরিচালক। এ সময় তিনি বাহিনীর চলমান নানা কার্যক্রম—বিশেষ করে দেশে ও বিদেশে সদস্যদের কর্মসংস্থানের জন্য মানসম্মত প্রশিক্ষণ, ডাটাবেজ তৈরি, ক্ষুদ্রঋণ প্রদান এবং সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রান্তিক পর্যায়ে বাহিনীর গৃহীত কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং দায়িত্ব পালনে তার দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। 

আনসার ও ভিডিপিকে দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা বাহিনী হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আনসার বাহিনীর সংস্কার ও আনসার ব্যাটালিয়ন প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণীয়। পাশাপাশি আনসার বাহিনীর আধুনিকায়ন, একাধিক আইন প্রণয়ন ও ‘আনসার ব্যাংক’ প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথাও তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

প্রান্তিক পর্যায়ে সৌরশক্তি উৎপাদন, মানবসম্পদ উন্নয়ন ও ক্রীড়া-সংস্কৃতিতে আনসার বাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করে আগামী দিনে জনমুখী কার্যক্রম আরও বাড়ানোর তাগিদ দেন রাষ্ট্রপতি। 

তিনি আশ্বস্ত করেন, তার মেয়াদকালে বাহিনীর সামগ্রিক উন্নয়ন ও কল্যাণে বঙ্গভবনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।  

সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবগণ ও বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের কৃষি এখন আর লাভজনক কোনো খাত নয়। কৃষিকাজ করে পর্যাপ্ত আয় না হওয়ায় শ্রমিকরা...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কোনো ধরনের দুর্যোগ মোকাবিলা ও ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্ততি গ্রহণ এবং যথাযথ নগর পরিকল্পনার আহ্বান জানিয়েছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
বিএনপি সরকারের মুখে ‘জুলাই’ থাকলেও তাদের অন্তরে আওয়ামী ভাবধারা রয়ে গেছে এবং আওয়ামী লীগের পুরোনো শাসন কাঠামো টিকিয়ে রাখতেই তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না বলে তীব্র সমালোচনা করেছেন জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর