কপিরাইট আইনে মামলা করতে আদালতে জেমস

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫৭ পিএম

একটি মোবাইল অপারেটর কোম্পানির বিরুদ্ধে গানের কপিরাইট ভঙ্গের অভিযোগ নিয়ে রোববার (১৯ সেপ্টম্বর) সকালে ঢাকার নিম্ন আদালতে মামলা করতে যান নগর বাউল জেমস।

অনুমতি ছাড়া জেমসের গান বিভিন্ন সময় ব্যবহার করার বিষয়ে জানতে পারার পর মোবাইল অপারেটর কোম্পানিটির বিরুদ্ধে মামলা করতে খোদ আদালতে হাজির হন তিনি। 

ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলা করার আবেদন করেন তিনি। তবে মামলা না নিয়ে বিচারক তাকে থানায় মামলা করার পরামর্শ দেন। 

এবিষয়ে জেমসের আইনজীবী ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তাপস কুমার পাল বলেন, জেমস আদালতে একটি মোবাইল অপারেটর কোম্পানির বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করতে আসেন। বিচারক গুলশান থানায় গিয়ে মামলা দায়েরের পরামর্শ দেন। তবে থানায় যদি মামলা না নিলে আদালতে এসে মামলার আবেদন করতে বলেন।

গণমাধ্যমে এ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি জেমস। তার মুখপাত্র রুবাইয়াত ঠাকুর বলেন, ‘আমরা আদালতে গিয়েছি কপিরাইট ইস্যু নিয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা করতে। কিছু দিকনির্দেশনা পেয়েছি। সে হিসেবে সামনের পরিকল্পনা করছি। এখনও বলার মতো কিছু হয়নি।’

আরও পড়ুন: রাজনীতির সঠিক পথ চলা ছাড়া সার্বিক উন্নয়ন দুঃসাধ্য

জানতে চাইলে জেমসের আইনজীবী তাপস গনমাধ্যমকে বলেন, জেমস বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী। তার অসংখ্য জনপ্রিয় গান আছে। তার কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই এই গানগুলো মোবাইল অপারেটর কোম্পানিটি তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে। তাদের এই কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙ্গের সামিল। এ কারণেই তিনি মোবাইল অপারেটর কোম্পানির বিরুদ্ধে কপিরাইট আইন ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করবেন।

কপিরাইট ইস্যু নিয়ে নানা সময়ে বিভিন্ন আলোচনা-সমালোচনা হলেও স্থায়ী কোন সমাধানের মুখ এখনো দেখা যায়নি। নতুন এ ঘটনায় কপিরাইট আইন ও এর প্রয়োগ নিয়ে আবারও তোরজোড় আলোচনার সম্ভাবনা দেখা দিয়েছে।


একাত্তর/টিএ

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন...
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এবং অন্তর্গতভাবেই একজন খাঁটি শিল্পী।
বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট চর্চার অন্যতম পথিকৃৎ, ‘পাপেটম্যান’ খ্যাত মুস্তাফা মনোয়ার শেষবারের মতো কফিনবন্দি হয়ে ফিরলেন তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে। 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন।
সৌদি আরবে রিয়াদ থেকে মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে প্রাইভেটকার দুর্ঘটনায় মা, ছেলে ও মেয়েসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন।
শুধু পদত্যাগ নয়, পদত্যাগের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে (চুপ্পু) গ্রেপ্তার করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আলাদা দুই মামলায় মো. মনিরুল ইসলাম (৪৩) নামে সিরাজগঞ্জের এক খাদ্য কর্মকর্তাকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর