কম্বোডিয়া থেকে উদ্ধার ৩৮ বাংলাদেশি দেশে ফিরলেন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম

কম্বোডিয়ার বিভিন্ন স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া ৩৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

কম্বোডিয়ার বিভিন্ন প্রদেশের স্ক্যাম কম্পাউন্ডে দীর্ঘদিন আটকে ছিলেন এসব ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, দালাল চক্রের মোটা অঙ্কের চাকরির প্রলোভনে বিদেশে পাড়ি জমিয়েছিলেন তারা। এরপর কম্বোডিয়ার স্ক্যাম কম্পাউন্ডে আটকে রেখে বাধ্যতামূলকভাবে প্রতারণামূলক সাইবার কার্যক্রমে যুক্ত করা হয় তাদের। 

দেশে ফিরে দালাল চক্রের বিরুদ্ধে সরকারকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভুক্তভোগীরা। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া নাগরিকদের নিরাপত্তা, মানসিক পুনর্বাসন ও প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে ভুক্তভোগীদের অভিযোগ যাচাই করে মানবপাচার ও সাইবার প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরবিএস
আমেরিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা ওয়াশিংটনে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় আন্তর্জাতিক অঙ্গনে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতায় বিশেষ অবদানের...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় হারুন ও রাসেল নামে দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।   
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উচ্ছ্বাস আর ঢাকের বাদ্যে মুখরিত আবহাওয়ায় সারা দেশে উদযাপিত হতে যাচ্ছে ছয় দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার অতি পবিত্র তিথি ‘মহাঅষ্টমী’। মহাসপ্তমীর ভক্তিময় আয়োজন শেষে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর