দুই ধনী দেশ থেকে জাবেদ-নজরুলের নথি দুদকের হাতে

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পিএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎপরতায় বিদেশে পাচার করা অবৈধ সম্পদ জব্দের প্রক্রিয়ায় বড় ধরনের অগ্রগতি এসেছে। যুক্তরাজ্যের আইল অব ম্যানে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের একটি কোম্পানির সম্পদ জব্দ করেছে দেশটির সরকার, অন্যদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের নথিপত্র পাঠিয়েছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই।

দুদকের টাস্কফোর্সের তালিকায় থাকা নাসা গ্রুপের বিরুদ্ধে আগেই যুক্তরাজ্যসহ তিনটি দেশে ৩৭ দশমিক ৯৫ মিলিয়ন পাউন্ড মূল্যের পাঁচটি বাড়িসহ বিপুল সম্পদের খোঁজ পাওয়া যায়। এসব অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করতে সংশ্লিষ্ট দেশগুলোকে চিঠি দিয়েছিল দুদক। সংস্থাটির উপপরিচালক আকতারুল ইসলাম জানিয়েছেন, ওই চিঠির সূত্র ধরেই যুক্তরাজ্যের আইল অব ম্যান প্রশাসন নাসা গ্রুপের সম্পদ জব্দ করেছে এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র ইতিমধ্যে দুদকের কাছে হস্তান্তর করেছে।

সাবেক ভূমিমন্ত্রীর মার্কিন সম্পদের খতিয়ান: যুক্তরাজ্য ও দুবাইয়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের সন্ধান পাওয়ার পর এবার যুক্তরাষ্ট্রেও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। বাংলাদেশের এই দুর্নীতি বিরোধী সংস্থাটির আনুষ্ঠানিক আবেদনের পরিপ্রেক্ষিতে মার্কিন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) দেশটিতে থাকা সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের বিস্তারিত খতিয়ান ও নথিপত্র ঢাকায় পাঠিয়েছে।

বাংলাদেশের পাঠানো ওই অনুরোধের পরিপ্রেক্ষিতে এফবিআইয়ের পক্ষ থেকে তদন্তসংক্রান্ত ওই প্রতিবেদনে বর্ণিত সম্পত্তির রেকর্ড পাঠানো হয়েছে। এসব নথি একটি সিডিতে সংযুক্ত করে দুদকের কাছে পাঠানো হয়। তবে এমএলআএ-তে চাওয়া সব তথ্য এখনো পাওয়া যায়নি। চিঠিতে বলা হয়েছে, অনুরোধ করা অন্যান্য রেকর্ড ও তথ্যের বিষয়ে পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উত্তর দেওয়া হবে।

আহমেদ কায়কাউস ও ওবায়দুল করিমের বিরুদ্ধে পদক্ষেপ: বিদেশে অর্থ পাচারকারীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে দুর্নীতি ও অনিয়মে অভিযুক্ত আরও দুজনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ জোরদার করেছে দুদক।

ভারতীয় প্রতিষ্ঠান আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তিতে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে সাবেক মুখ্যসচিব ড. আহমেদ কায়কাউসের বিরুদ্ধে। সোমবার এই অভিযোগের পাশাপাশি তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের নতুন অভিযোগ যুক্ত করে পূর্ণাঙ্গ অনুসন্ধানের সুপারিশ করেছে দুদক।

এছাড়া ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের বিরুদ্ধে উচ্চ আদালতের আদেশ গোপন করে সুকৌশলে নিম্ন (বিচারিক) আদালত থেকে জামিন নেয়ার গুরুতর অভিযোগ উঠেছে। বিচারিক প্রক্রিয়ায় এই প্রতারণার বিষয়ে ব্যবস্থা নিতে উচ্চ আদালতে আনুষ্ঠানিক আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

 

একাত্তর/এআরএস
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনের সময় কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক রেকর্ডপত্র তলব...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জ্যেষ্ঠ নেতা শেখ ফজলুল করিম সেলিমের স্ত্রী, দুই ছেলে এবং মেয়ের অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পেয়ে তাদের নামে-বেনামে আরও কোনো সম্পদ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে...
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার।
সম্প্রতি নেপাল ও চীন সীমান্তে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-পাথরের ধস বিশ্বজুড়ে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। চার হাজার ফুট উপর থেকে হিমবাহের বিশালাকার বরফের স্তূপ হঠাৎ খসে পড়ে ঘটে যাওয়া এই...
মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে...
আগামী দুই মাসের মধ্যে অবৈধভাবে দখল করা সব জায়গা উদ্ধার করে চট্টগ্রাম বন্দরকে পুরোপুরি দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার জাতীয় সংসদে চট্টগ্রাম-১৫ আসনের বিরোধী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর