সাতক্ষীরায় মাদকসহ দুই পুলিশ সদস্য আটক

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পিএম

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ (নিষিদ্ধ কাশির সিরাপ) দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া দুই পুলিশ সদস্য হলেন- মোস্তাইন বিল্লাহ এবং নাজমুল ইসলাম। মোস্তাইন বিল্লাহ সাতক্ষীরা পুলিশের এসএফ শাখায় কর্মরত ছিলেন, আর নাজমুল ইসলাম পুলিশ লাইন্সের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত।

জেলা গোয়েন্দা পুলিশের বরাত দিয়ে পুলিশের একটি সূত্র জানায়, মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শহরের সার্কিট হাউস মোড় এলাকার একটি দোকানে বসে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন। এ কাজে দোকানের মালিক তাইফুর তাকে সহযোগিতা করতেন বলে অভিযোগ ছিল।

সম্প্রতি পুলিশের গোয়েন্দা প্রতিবেদনে মোস্তাইন বিল্লাহর বিরুদ্ধে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদক সংগ্রহ করে তা বিক্রির অভিযোগের কথা উঠে আসে। 

এসব অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারির পর সোমবার বিকেলে বাইপাস এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালায়। অভিযানে কোরেক্স সিরাপ উদ্ধারের পর তাদের আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, গোয়েন্দা পুলিশ দুজনকে আটক করেছে বলে তিনি শুনেছেন। তবে এ ঘটনায় তিনি এখনও পর্যন্ত কোনো এজাহার পাননি।  

সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার বলেন, দুইজন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, প্রেস রিলিজ না পেলে বিষয়টির বিস্তারিত জানানো যাচ্ছে না।

আরবিএস
খুলনায় ১১ দলীয় জোটের পূর্বনির্ধারিত লংমার্চ কর্মসূচি শেষ করে সাতক্ষীরায় ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের পুকুরে পড়ে যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এতে আব্দুল খালেক...
যৌতুকের লোভ ও পারিবারিক কলহের জেরে নিজ স্ত্রী ও দুধের শিশুকে নির্মমভাবে হত্যার দায়ে অভিযুক্ত স্বামীকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন আদালত। সোমবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের...
গরু কিংবা খাসির সুস্বাদু মাংস ভেবে রেস্তোরাঁয় যা খাচ্ছেন, তা কি সত্যিই গরু? নাকি রাতের আঁধারে জবাই করা কোনো ঘোড়ার মাংস? এমন হাড়হিম করা প্রতারণার মুখোমুখি দাঁড়িয়ে এখন তীব্র ক্ষোভে ফুটছে সাতক্ষীরা ও...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও গাজায় দখলদার বাহিনীর বিতর্কিত কর্মকাণ্ড ঢাকা দিতে এবং গণমাধ্যমকে বিভ্রান্ত করতে নিয়মিত ‘সত্য বিকৃত’ ও মিডিয়া ম্যানিপুলেশন করা হতো বলে বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছেন...
দেশে ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি যেন থামছেই না। গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশের হাসপাতালগুলোতে নতুন করে ভর্তি হয়েছেন ২ হাজার ১০ জন ডেঙ্গুরোগী।...
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা দিন দিন আরও আশঙ্কাজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৫ জনই ঢাকা বিভাগের।
পারস্য উপসাগরের কৌশলগতভাবে স্পর্শকাতর হরমুজ প্রণালী ও কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের সামরিক নজরদারি ব্যর্থ করে দুটি সর্বাধুনিক আমেরিকান ‘এমকিউএম-১৭০’ ড্রোন অক্ষত অবস্থায় জব্দ করেছে ইরানের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর