পাঁচ ধাপে স্থানীয় নির্বাচন, প্রার্থীর নিরাপত্তা দেবে সরকার: প্রতিমন্ত্রী

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পিএম

চলতি ২০২৬–২৭ অর্থবছরেই পাঁচ ধাপে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এবার কোনো দলীয় মনোনয়ন বা প্রতীকে এই নির্বাচন অনুষ্ঠিত হবে না। নির্বাচনে সব বৈধ প্রার্থী অংশ নিতে পারবেন এবং প্রার্থীরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে নির্বাচনী প্রচার চালাতে পারেন, তা নিশ্চিত করবে সরকার।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বৈঠক করে। পরে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সরকার স্থানীয় সরকার নির্বাচনকে সর্বজনগ্রাহ্য ও সম্পূর্ণ স্বচ্ছ করতে বদ্ধপরিকর। সেই লক্ষে এবার দলীয় প্রতীকে নির্বাচন না করার বিষয়ে সরকারকে ইতিমধ্যে অবহিত করা হয়েছে। নির্বাচনে সব বৈধ প্রার্থী অংশ নেওয়ার সমান সুযোগ পাবেন এবং তাদের নিরাপত্তা বিধানে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

যুক্তরাজ্যের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে মীর শাহে আলম বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের একটি প্রধান উন্নয়ন সহযোগী দেশ। তারা বিশেষ করে রাজধানীসহ বিভিন্ন নগরীর মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগ করতে অত্যন্ত আগ্রহী। এই প্রস্তাব বাস্তবায়নে দ্রুত একটি যৌথ কমিটি গঠন করা হবে, যা বিনিয়োগ ও প্রকল্পের রূপরেখা নির্ধারণে কাজ করবে। এছাড়া বাংলাদেশ সরকারের অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্তে যুক্তরাজ্য সন্তোষ প্রকাশ করেছে বলেও তিনি মন্তব্য করেন।

এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের শক্তিশালী অংশীদারিত্ব রয়েছে। এ পর্যন্ত যুক্তরাজ্য বাংলাদেশে ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি অর্থায়ন করেছে।

হাইকমিশনার জানান, ভবিষ্যতে এই অংশীদারিত্ব কীভাবে আরও বৃদ্ধি করা যায় এবং বিশেষ করে নগর উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগ বাড়ানো যায়, সে বিষয়ে তাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে।

একাত্তর/এসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো একটি সুন্দর ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির...
আগামী স্থানীয় সরকার নির্বাচনে ধাপে ধাপে উপজেলাভিত্তিক ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। এছাড়া স্থানীয় সরকার পর্যায়ের এই নির্বাচনে...
ইতালিতে প্রতিবছর বাংলাদেশের প্রায় ১০ হাজার বৈধ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে দেশটিতে অবৈধ অভিবাসন বন্ধে...
ইউনিউন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্যও কমিশন প্রস্তুত রয়েছে এবং খুব অল্প সময়ের...
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)...
অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে মানিলন্ডারিং অভিযান জোরদার করা হবে। আগামী পাঁচ বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিমানবন্দরসমূহ, নৌবন্দর মোংলা এবং বাস টার্মিনালগুলোতে...
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের ‘ই-১’ এলাকায় ইসরাইলের বসতি স্থাপনের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। 
বিডিআর বিদ্রোহ সংক্রান্ত মামলায় সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তির সাজা ভোগ শেষ হলে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগার থেকে খালাস দেওয়া হয় বলে জানিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর