বিভাজনের সুর: টুকরো টুকরো হওয়ার শঙ্কায় যুক্তরাজ্য!

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম

যুক্তরাজ্যের সাংবিধানিক ভবিষ্যৎ ও অখণ্ডতা নিয়ে নতুন করে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক অনিশ্চয়তা। ইতিহাসের প্রথমবারের মতো ওয়েলস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ড, এই তিনটি অঞ্চলই একযোগে স্বাধীনতার পক্ষের বা বর্তমান ইউনিয়নবিরোধী রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে এসেছে। এই পরিস্থিতিতে যুক্তরাজ্যের কেন্দ্রীয় সরকার ওয়েস্টমিনস্টারের ওপর চাপ বাড়াতে ও নিজেদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠায় একটি যৌথ ঘোষণাপত্রে সই করতে যাচ্ছেন আঞ্চলিক সরকারগুলোর শীর্ষ নেতারা।

সোমবারে কার্ডিফের পাঁচ তারকা 'সেন্ট ডেভিডস হোটেলে' আয়োজিত এই শীর্ষ সম্মেলনে ওয়েলসের ফার্স্ট মিনিস্টার রুন আপ ইওরওয়ার্থ, স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি, উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার মিশেল ও'নিল এবং সিন ফেইনের প্রেসিডেন্ট মেরি লু ম্যাকডোনাল্ড একত্রিত হচ্ছেন। এই বৈঠকের মূল লক্ষ্য হলো যুক্তরাজ্যের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একযোগে রাজনৈতিক লড়াই পরিচালনা এবং নিজ নিজ দেশের জন্য স্বাধীনতার রেফারেন্ডাম বা গণভোটের অধিকার দাবি করা।


তিন অঞ্চলের নেতারা নিজেদের আত্মনিয়ন্ত্রণের অধিকার দাবি করে একটি যৌথ স্মারকে সই করবেন। এতে স্পষ্ট বলা হবে যে, কেন্দ্রীয় সরকার কিংবা ওয়েস্টমিনস্টার একা তাদের ভাগ্য নির্ধারণ করতে পারে না। তারা কেবল স্বাধীনতার দাবিই নয়, বরং অর্থনীতি, জ্বালানি, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং আন্তর্জাতিক নীতিতে একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, এই তিন রাজনৈতিক দলই কোনো না কোনোভাবে ইউরোপীয় ইউনিয়নে ফেরার পক্ষে অবস্থান নিয়েছে।

যুক্তরাজ্য সরকার যেখানে ইউনিয়ন ধরে রাখতে মরিয়া, সেখানে সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের একটি বক্তব্য চরম বিতর্ক সৃষ্টি করেছে। তিনি হাউজ অফ কমন্সে ইঙ্গিত দিয়েছিলেন, স্পষ্ট জনমত থাকলে স্কটল্যান্ডের স্বাধীনতার গণভোট বিবেচনা করা যেতে পারে। জাতীয়তাবাদীরা এই সুযোগটি কাজে লাগালে পরবর্তীতে বার্নহ্যাম সুর বদলে স্কটিশ ফার্স্ট মিনিস্টারকে চিঠি দিয়ে জানান, তাঁর সরকার কোনো গণভোট অনুমোদন করবে না এবং জীবনযাত্রার ব্যয় কমানো ও অর্থনীতিতেই তাদের পূর্ণ মনোযোগ থাকবে।


স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি এই পরিস্থিতিকে যুক্তরাজ্যের ইতিহাসের যুগান্তকারী মোড় হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ইতিহাসের প্রথমবারের মতো তিন অঞ্চলই স্বাধীনতাপন্থীদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে, যা প্রমাণ করে বর্তমান কেন্দ্রীয় শাসন ব্যবস্থা আর টেকসই নয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বার্নহ্যাম হয়তো ইতিহাসজুড়ে যুক্তরাজ্যের শেষ প্রধানমন্ত্রী হিসেবেই চিহ্নিত হতে যাচ্ছেন।

আইরিশ ঐক্যের দাবিকে আরও জোরালো করে তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য। ডাবলিনে এক সফরে গিয়ে ট্রাম্প প্রকাশ্যে বলেন, তিনি আয়ারল্যান্ডের একত্রীকরণ দেখতে চান এবং এটি হবে একটি দুর্দান্ত ঘটনা। সাবেক ও বর্তমান কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য এমন একতরফা অবস্থান একেবারেই নজিরবিহীন, যা যুক্তরাজ্যের সার্বভৌমত্ব ও গুড ফ্রাইডে চুক্তির আওতায় থাকা উত্তর আয়ারল্যান্ডের রাজনীতিতে বিশাল আলোড়ন তৈরি করেছে।


মে মাসের নির্বাচনে ওয়েলস লেবার পার্টির দুর্বল পারফর্ম্যান্সের সুযোগে প্লাইড কামরি বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে এবং রুন আপ ইওরওয়ার্থ ফার্স্ট মিনিস্টার হন। স্কটল্যান্ডে এসএনপি এবং উত্তর আয়ারল্যান্ডে সিন ফেইন তাদের অবস্থান আগের চেয়ে আরও সুসংহত করেছে। প্লাইড কামরি ইতিমধ্যেই ওয়েল্সের নিজস্ব কর ব্যবস্থা, বার্নেট ফর্মুলা সংশোধন এবং উইন্ড ফার্ম রাজস্বের ওপর নিজেদের নিয়ন্ত্রণ দাবি করেছে।

তিনটি অঞ্চলই যদি আনুষ্ঠানিকভাবে ওয়েস্টমিনস্টারের বিরুদ্ধে এককাট্টা হয়ে নিজেদের স্বায়ত্তশাসন ও স্বাধীনতার দাবির স্বপক্ষে দীর্ঘমেয়াদী প্রচারণায় নামে, তবে তা পুরো যুক্তরাজ্যের রাজনৈতিক ভৌগোলিক কাঠামো বদলে দিতে পারে। পরবর্তী সাধারণ নির্বাচনের আগেই কেন্দ্রের ওপর জাতীয়তাবাদীদের এই চাপ ব্রিটিশ রাজনীতিতে বড় ধরনের ঝড়ের ইঙ্গিত দিচ্ছে।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে-ফাস্টপোস্ট-দ্য টেলিগ্রাফ

একাত্তর/এআরএস
অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক চরম উত্তেজনা তৈরি হয়েছে। লন্ডন যদি এই অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে বাণিজ্য ও নীতিগত নিষেধাজ্ঞা আরোপ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিতে সচিবালয়ের ষষ্ঠ তলায় যাওয়ার সময় লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলনের ফাঁকে দেখা গেল মধ্যপ্রাচ্যের এক নতুন ও চোখধাঁধানো কূটনৈতিক সমীকরণ। চিরশত্রুতার বরফ গলিয়ে সম্পর্কের ‘নতুন পাতা’ উল্টানোর বার্তা দিয়েছেন ইরানের...
রাজধানীর পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলকে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থার আওতায় সংযুক্ত করতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৫-এর সাউদার্ন রুট নির্মাণে...
সাত বছর পর ভারতীয় মাটিতে পা রেখেছেন চীনের ক্ষমতাধর প্রেসিডেন্ট শি জিনপিং। উপলক্ষ নয়া দিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলন। মাত্র ২৪ ঘণ্টার এই ঝটিকা সফরে বিশ্ব রাজনীতির আলো কেড়ে নেয়ার পাশাপাশি আলোচনার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর