শচীন টেন্ডুলকারকে টপকে টেলরের বিশ্বরেকর্ড

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পিএম

ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে ভারতের সাবেক খেলোয়াড় শচীন টেন্ডুলকারের বিশ্বরেকর্ড ভেঙ্গেছেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক-ব্যাটার ব্রেন্ডন টেইলর। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হারারেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে একাদশে সুযোগ পেয়ে টেন্ডুলকারের বিশ্বরেকর্ড দখলে নেন টেইলর।

১৯৮৯ সালের ১৮ ডিসেম্বর গুজরানওয়ালাতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় টেন্ডুলকারের। এরপর ২০১২ সালের ১৮ মার্চ মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন তিনি।

সব মিলিয়ে ওয়ানডে ফরম্যাটে ২২ বছর ৯১ দিন খেলেছেন টেন্ডুলকার। অন্যদিকে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেইলর যখন খেলতে নামেন তখন তার ওয়ানডে ক্যারিয়ারের বয়স গিয়ে দাঁড়ায় ২২ বছর ১৪৬ দিন।

২০০৪ সালের ২০ এপ্রিল বুলাওয়েতে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় টেইলরের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের ২০৮তম ম্যাচ খেলতে নেমেছেন টেইলর।

এর আগে ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন টেইলর। এরপর আইসিসির দুর্নীতিবিরোধী ও ডোপিংবিরোধী নীতিমালা ভঙ্গের দায়ে ২০২২ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টেইলরকে সাড়ে তিন বছরের (৪২ মাস) জন্য নিষিদ্ধ করেছিল। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবার পর ২০২৫ সালে অবসর ভেঙে আবারও ক্রিকেটে ফেরেন টেইলর।

জিম্বাবুয়ের হয়ে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে ১১ সেঞ্চুরি ও ৩৯ হাফ-সেঞ্চুরিতে ৬৭০৪ রান করেছেন ৪০ বছর বয়সী টেইলর। ওয়ানডেতে জিম্বাবুয়ের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ২১৩ ম্যাচে ৪ শতক ও ৫৫ অর্ধশতকে ৬৭৮৬ রান নিয়ে জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন সাবেক অধিনায়ক এন্ডি ফ্লাওয়ার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ৮৩ রান করলেই জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন টেইলর।

ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে তৃতীয় স্থানে আছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়া। ২১ বছর ১৮৪ দিন আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন তিনি।

ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ার (শীর্ষ পাঁচ):
২২ বছর ১৪৬ দিন - ব্রেন্ডন টেইলর (জিম্বাবুয়ে, ২০০৪-চলমান)
২২ বছর ৯১ দিন - শচীন টেন্ডুলকার (ভারত, ১৯৮৯-২০১২)
২১ বছর ১৮৪ দিন - সনাথ জয়সুরিয়া (শ্রীলংকা, ১৯৮৯-২০১১)
২০ বছর ২৭২ দিন - জাভেদ মিয়াঁদাদ (পাকিস্তান, ১৯৭৫-১৯৯৬)
২০ বছর ১৮৭ দিন - সিন উইলিয়ামস (জিম্বাবুয়ে, ২০০৫-২০২৫)

আরবিএস
১৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। যৌথভাবে এই আসরের আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাঝপথে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আর এগোতে পারেনি টাইগাররা।
হারারের প্রাণবন্ত উইকেটে পেসার নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে সিরিজের প্রথম ইনিংসে বাংলাদেশ দলের দাপট দেখলো ক্রিকেটপ্রেমীরা। নাহিদ রানার ক্যারিয়ারসেরা ছয় উইকেটের ওপর ভর করে স্বাগতিক জিম্বাবুয়েকে...
সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে টপ অর্ডারের ব্যর্থতার পরও মিডল অর্ডারের দায়িত্বশীল ব্যাটিংয়ে সফরকারী অস্ট্রেলিয়ার সামনে ২৭৪ রানের একটি চ্যালেঞ্জিং ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর দাঁড় করিয়েছে...
চাকরির প্রলোভন দেখিয়ে মানুষকে পাচারের পর সাইবার স্ক্যাম বা অনলাইন প্রতারণায় বাধ্য করার ঘটনা দক্ষিণ এশিয়ায় বাড়ছে।
নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে। সাংবাদিকরা হচ্ছেন গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।
আগামী বছরের (২০২৭) মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর