পোশাক শিল্পে নাশকতার পরিকল্পনা সফল হবে না: মাহদী আমিন

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পিএম

তৈরি পোশাক খাতের আন্দোলনকে পুঁজি করে নিষিদ্ধ রাজনৈতিক দল বা পতিত স্বৈরাচারের দোসরদের অস্থিতিশীলতা তৈরির যে কোনো অপচেষ্টা ও পরিকল্পনা বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। একই সঙ্গে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র।

বিবৃতিতে মাহদী আমিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে গার্মেন্টস শিল্পের যাত্রা শুরু হয়েছিল, যা দেশে নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানের এক ঐতিহাসিক দিগন্ত উন্মোচন করে। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়ও এই শিল্প বিকাশ ও শ্রমিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি উল্লেখ করেন, সেই ধারাবাহিকতায় জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রমবান্ধব সরকার শ্রমিকদের ন্যায্য মজুরি, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। দায়িত্ব গ্রহণের পর স্বল্পতম সময়ের মধ্যে দুটি ঈদে শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো পরিশোধ সুনিশ্চিত করা হয়েছে।

গার্মেন্টস শিল্পের সুরক্ষায় নতুন মজুরি বোর্ড গঠনের বিষয়টি তুলে ধরে উপদেষ্টা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, মজুরি নির্ধারণের ইতিবাচক উদ্যোগের পরও একটি চিহ্নিত মহল পোশাক খাতকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

তিনি স্পষ্ট করে জানান, পতিত স্বৈরাচারের দোসরদের উসকানি ও নাশকতার মাধ্যমে শ্রমিকদের বেতনের দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারখানায় আক্রমণ, আগুন দেওয়া এবং পুলিশের গাড়ি ও স্থাপনায় হামলার মতো স্পর্শকাতর কর্মকাণ্ড শ্রমিকদের স্বার্থের সম্পূর্ণ পরিপন্থী। শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে পলাতক অপশক্তির অস্থিরতা সৃষ্টির সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ইতোমধ্যে পাওয়া গেছে।

কারখানা ক্ষতিগ্রস্ত বা বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বেন শ্রমিকরাই—এমন আশঙ্কার কথা মনে করিয়ে দিয়ে মাহদী আমিন বলেন, এতে বেকারত্ব বাড়ার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতি ব্যাহত হবে। তাই একদিকে যেমন শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের অধিকার সুনিশ্চিত রাখা হবে, তেমনি সন্ত্রাস, ভাঙচুর ও শিল্প ধ্বংসের কোনো সুযোগ দেওয়া হবে না।

সাধারণ পোশাকশ্রমিকদের যেকোনো ধরনের বিভ্রান্তি, গুজব বা উসকানিতে পা না দেওয়ার আকুল আহ্বান জানিয়ে মাহদী আমিন আশ্বস্ত করেন যে, গার্মেন্টস খাতের সার্বিক বাস্তবতা বিবেচনায় যেকোনো যৌক্তিক অধিকার প্রতিষ্ঠায় এই সরকার সবসময় সাধারণ শ্রমিকদের পাশে থাকবে।

একাত্তর/এআরএস
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে চলমান শ্রমিক অসন্তোষ, সংঘর্ষ ও নৈরাজ্যের মধ্যেই পোশাক শ্রমিকদের দ্রুত কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন সদ্য গঠিত মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও বাংলাদেশ...
ন্যূনতম মজুরির দাবিতে পোশাকশিল্পে চলমান আন্দোলন ও অসন্তোষের প্রেক্ষাপটে তৈরি পোশাক কারখানার উৎপাদন স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্ট...
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে তৈরি পোশাক খাতের শ্রমিকদের চলমান বিক্ষোভ, রাজধানীজুড়ে সংঘাত এবং শিল্পাঞ্চলে ব্যাপক অস্থিতিশীলতার মুখে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন, সড়ক অবরোধ ও সহিংসতার কারণে উত্তাল হয়ে উঠেছে রাজধানী ঢাকা ও এর আশপাশের শিল্পাঞ্চলগুলো।
রপ্তানির শর্তে শুল্কমুক্ত সুবিধায় আনা কাঁচামাল বা কাপড় কারখানা গুদাম থেকে অবৈধভাবে খোলা বাজারে বিক্রি এবং মূসক ফাঁকি দেওয়ার অভিযোগে দুটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে বড়ো ধরনের অনিয়ম...
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে চলমান শ্রমিক অসন্তোষ, সংঘর্ষ ও নৈরাজ্যের মধ্যেই পোশাক শ্রমিকদের দ্রুত কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন সদ্য গঠিত মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও বাংলাদেশ...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফারহানা ইয়াসমিন শীলার (৪৩) ‘রহস্যজনক’ মৃত্যুর ঘটনায় স্বামী ও তার এক সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর আগে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে...
আফ্রিকান দেশ সোমালিয়ায় জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের বিরুদ্ধে সোমালি সরকারকে সহায়তায় নিয়োজিত থাকা উগান্ডা তাদের সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরু করেছে। সোমবার, উগান্ডা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর