শৈশবের ক্লাবে পুনর্মিলন: নেইমারের ডাকে সান্তোসে কুতিনহো!

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পিএম

ফুটবল বিশ্বে ফের এক রোমাঞ্চকর পুনর্মিলনী! ব্রাজিলীয় সেনসেশন নেইমারের ক্লাবেই ভিড়লেন তাঁর বহু পুরনো ও প্রিয় বন্ধু ফিলিপ কুতিনহো। দীর্ঘদিনের বন্ধুকে পাশে পেতে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস চলতি মৌসুমের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ করেছে সাবেক লিভারপুল ও বার্সেলোনা অ্যাটাকিং মিডফিল্ডারকে।


৩৪ বছর বয়সী কুতিনহো গত ফেব্রুয়ারিতে শৈশবের ক্লাব ভাস্কো দা গামা ছাড়ার পর থেকে প্রায় গৃহহীন বা ক্লাবহীন অবস্থায় ছিলেন। ভাস্কোর হয়ে ৮১টি ম্যাচ খেলার পর মানসিক ক্লান্তির অজুহাতে সেই ক্লাব ছাড়েন তিনি। এবার নতুন উদ্যমে মাঠে নামতে বেছে নিয়েছেন সান্তোসকে।

কুতিনহোর এই রাজকীয় আগমন উদযাপনে কোনো কমতি রাখেনি সান্তোস এফসি। নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে নেইমার ও কুতিনহোর কিশোর বয়সের একটি পুরনো ছবির সাথে জিমনেসিয়ামে ঠিক একই ভঙ্গিমায় তোলা বর্তমান একটি নতুন ছবি পোস্ট করে ভক্তদের হৃদয় জয় করে নেয় ক্লাবটি। ড্রেসিংরুমে কুতিনহো ঢুকতেই নেইমারের উষ্ণ কোলাকুলি আর আবেগে ভেসে কুতিনহোর সেই উক্তি, ‘এটি যদি স্বপ্ন হয়, তবে আমি আর কোনোদিন ঘুম থেকে জাগতে চাই না’ সোশ্যাল মিডিয়ায় নতুন করে ঝড় তুলেছে!


গত বছরের জানুয়ারিতে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এসেছিলেন নেইমার। জাতীয় দলের জার্সি গায়ে অনেক লড়াই করলেও, ক্লাব ফুটবলে এই প্রথম দুই ঘনিষ্ঠ বন্ধুকে একই সাথে একই জার্সিতে মাঠ কাঁপাতে দেখা যাবে।

ইন্টার মিলান, লিভারপুলের হয়ে দুর্দান্ত ফর্ম আর ২০১৮ সালে রেকর্ড ১৪২ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনায় যোগ দেওয়া কুতিনহোর ক্লাব ক্যারিয়ার নানা চড়াই-উতরাইয়ে ভরা। বায়ার্ন মিউনিখ, অ্যাস্টন ভিলা আর আল-দুহাইলের পথ ঘুরে ব্রাজিলিয়ান এই মহাতারকার নেইমারের সাথে এই নতুন ইনিংস সান্তোস সমর্থকদের মনে নতুন স্বপ্নের জ্বালানি জুগিয়েছে!

তথ্যসূত্র: বিবিসি

একাত্তর/এআরএস
ব্রাজিলিয়ান কাপের ম্যাচে জয় পেয়ে মাঠ ছাড়লেও মাঠের বাইরের কান্ডে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন সান্তোস তারকা নেইমার। মঙ্গলবার রাতে বেলেন শহরের মাঠে রেমোর বিপক্ষে সান্তোসের ১-০ গোলের জয়ের পর...
২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের চরম ব্যর্থতা আর সেই সাথে নেইমারের নিষ্প্রভ পারফর্ম্যান্স, সব মিলিয়ে সময়টা এক ফোটাও ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান পোস্টার বয়ের। পেশির চোট থেকে পুরোপুরি সেরে না ওঠা...
বিশ্বকাপের উত্তাপ গায়ে মেখে ছুটি কাটিয়ে অবশেষে রিয়াল মাদ্রিদের ডেরায় পা রেখেছেন ভিনিসিয়াস জুনিয়র। তবে এই ফেরা শুধু অনুশীলনে ঘাম ঝরানোর জন্য নয়; পেছনে ঘুরপাক খাচ্ছে চুক্তি নবায়ন আর দলবদলের এক...
বিশ্বকাপ থেকে বিদায়ের ক্ষত শুকানোর আগেই ব্রাজিল ফুটবলপ্রেমীদের হৃদয়ে এক চূড়ান্ত ধাক্কা দিলেন নেইমার জুনিয়র! ব্রাজিল জাতীয় দল থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে স্পষ্ট জানিয়ে দিলেন,...
চলতি ২০২৬-২৭ অর্থবছরের আড়াই মাসে বাংলাদেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৫১ বিলিয়ন মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৩ শতাংশ বেশি।
নাগরিকদের জন্য দ্রুত, নির্ভরযোগ্য ও ঝামেলাহীন সেবা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশি নথিপত্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রাখতে ই-অ্যাপোস্টিল (ই-অ্যাপোস্টিল) ব্যবস্থা আরও...
সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে ভারতের সাবেক খেলোয়াড় শচীন টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড ভেঙ্গেছেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক-ব্যাটার ব্রেন্ডন টেইলর। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর