শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ: ইরান

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম

যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের কঠোর ও স্পষ্ট বার্তা মধ্যস্থতাকারীদের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে উল্লেখ করে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ সোজা জানিয়ে দিয়েছেন, ইরানের মৌলিক অধিকার স্বীকৃত না হওয়া এবং যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা হবে না। রোববার পার্লামেন্টের এক অধিবেশনে ভাষণদানকালে স্পিকার এই হুশিয়ারি দেন।

তিনি জোর দিয়ে বলেন, কূটনৈতিক ময়দানে ইরানের অবস্থান অত্যন্ত পরিষ্কার, যৌক্তিক এবং কোনোভাবেই আপসযোগ্য নয়। ইরানের জাতীয় স্বার্থ সুরক্ষায় শত্রুপক্ষের যে কোনো প্রতারণা ও একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে বলে তিনি হুঁশিয়ার করেন।


পার্লামেন্ট স্পিকার গালিবাফ স্পষ্ট জানান, নির্দিষ্ট শর্তসমূহ পূরণ এবং মার্কিন প্রতিশ্রুতিগুলো কার্যকর না হওয়া পর্যন্ত পূর্বের আলোচনার টেবিলে ফেরা কিংবা হরমুজ প্রণালী খুলে দেয়ার কোনো সুযোগ নেই। গত সাত মাস ধরে ইরান প্রমাণ করেছে, কোনো ধরনের বৈদেশিক আগ্রাসনের মুখে তারা অসহায় নয়।

গালিবাফ আরও যোগ করেন, ইরানি জনগণের এই দীর্ঘ প্রতিরোধ শুধু দেশের নিরাপত্তাই নিশ্চিত করেনি, বরং তা আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে এক নতুন পরাশক্তি ও শৃঙ্খলা গঠনে সহায়তা করবে, যা পরবর্তীতে অর্থনৈতিক ও কৌশলগত ক্ষেত্রে বড় সুযোগ তৈরি করবে।


যুদ্ধ এবং আলোচনার মধ্যকার দ্বিধাদ্বন্দ্বের প্রচলিত ধারণাকে প্রত্যাখ্যান করে গালিবাফ মন্তব্য করেন, ইরানকে যুদ্ধ অথবা আলোচনার যে কোনো একটি বেছে নিতে হবে, এই চিন্তাভাবনা সঠিক নয়; বরং একই সাথে যুদ্ধ এবং আলোচনা দুটিই চালিয়ে যাওয়া সম্ভব।

তিনি বলেন, প্রয়োজনবোধে ইরানকে পূর্ণ শক্তিতে যুদ্ধ করতে হবে এবং উপযুক্ত সময়ে শক্তির অবস্থান থেকেই আলোচনায় বসতে হবে। সামরিক সক্ষমতা দিয়ে শত্রুকে প্রতিহত করে মারাত্মক আঘাত হানা এবং যুদ্ধক্ষেত্রে অর্জন নিশ্চিত করার পর দুর্বল শত্রুর বিরুদ্ধে কূটনীতি ব্যবহার করাই ইরানের কৌশল।

একই সাথে তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পুরনো শৃঙ্খলার অবসান ঘটেছে এবং এখন অঞ্চলের মুসলিম দেশগুলোকেই নতুন ভূরাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।

তথ্যসূত্র: তাসনিম নিউজ

একাত্তর/এআরএস
চলমান মার্কিন-ইসরাইলি সামরিক আগ্রাসনের মধ্যেই ইরানে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে আসার দাবি জোরালো হচ্ছে। এনপিটি চুক্তি থেকে বেরিয়ে আসতে এবার দেশটির পার্লামেন্টে বিল জমা...
হরমুজ প্রণালীর সার্বিক কৌশলগত নিয়ন্ত্রণ এখনও ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর হাতেই রয়েছে বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সামরিক বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফাজল শেকারচি। শনিবার...
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর সাম্প্রতিক সমালোচনার কঠোর জবাব দিয়ে ফরাসি ঔপনিবেশিক ইতিহাসের রক্তাক্ত অতীত স্মরণ করিয়ে দিয়েছেন।
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাত যখন এক অনিশ্চিত ও দীর্ঘমেয়াদী স্থবিরতার মুখে দাঁড়িয়ে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চরম হুঙ্কার ছেড়ে জানিয়েছেন, তিনি ইরানি শাসন ব্যবস্থাকে...
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদাকে হেফাজতে নিয়েছে পুলিশ।
অধিকৃত পূর্ব জেরুজালেম বা আল-কুদসের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর