আওয়ামী লীগ নেতাদের নিয়ে শেখ হাসিনার অভিযোগ ভিত্তিহীন: স্পিকার

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পিএম

বর্তমান সরকার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের প্রতি অবিচার করছে এবং কারাগারে ভালো খাবার দেওয়া হচ্ছে না বলে শেখ হাসিনা যে অভিযোগ করেছেন, তা মনগড়া ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম। তিনি বলেন, বিগত ১৫ বছর শেখ হাসিনা ও তার সরকার বিএনপির নেতাদের ওপর যে অবিচার করেছে, তা জাতিসংঘ থেকে শুরু করে বিশ্ববাসীর সবার জানা। বরং বর্তমানে আওয়ামী লীগের সাবেক এমপিরা কারাগারে যথেষ্ট ভালো আছেন।

রোববার (৪ অক্টোবর) তানজানিয়ায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার মুহূর্তে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্পিকার।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ জানান, তানজানিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আইপিইউ-এর দ্বিতীয় অধিবেশনে অংশ নিতে বাংলাদেশ থেকে ১২ জন সংসদ সদস্যের একটি প্রতিনিধিদল যাচ্ছে। সোমবার (৫ অক্টোবর) থেকে এই অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।

শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য ও অভিযোগ নিয়ে স্পিকার বলেন, আওয়ামী লীগের নেতাদের কারাগারে রাখা নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে জেলে তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। অতীত সরকারের সময়ের মতো কোনো নির্যাতন বা অবিচার বর্তমান মেয়াদে করা হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।

একাত্তর/এসি
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার কোনো বিকল্প ছিলো না মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানিয়েছেন, শেখ...
ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে, স্বামী-স্ত্রীর মতো নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন কি না, তা আইন অনুযায়ী নির্ধারিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো আপিল করার সুযোগ নেই; তিনি দেশে ফিরলেই সম্পূর্ণ আইনি ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তার মৃত্যুদণ্ড অপেক্ষা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড....
ভারতের উত্তরপ্রদেশের লখনৌয়ে মাতাল অবস্থায় নিজের চরম বিপদের সময়ের বন্ধুকে মাত্র ২,২৫০ টাকার জন্য ইলেকট্রিক শক দিয়ে হত্যা করার এক অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। বিশ্বাস ভেঙে গুঁড়িয়ে দেওয়া...
ভোক্তাদের জন্য আসল পেস্তা বাদামের স্বাদ পৌঁছে দিতে বাজারে প্রিমিয়াম ক্যাটাগরির এক লিটার ট্যাবের ‘পিস্তা গ্লেজ’ আইসক্রিম নিয়ে এসেছে পোলার আইসক্রিম।
ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত ও অভিযুক্ত আসামিদের দেশে ফেরাতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ...
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর