মর্যাদাপূর্ণ ভবিষ্যতের প্রত্যয়ে ‘শাহীন কেয়ার্স ট্রাস্ট’ এর যাত্রা শুরু

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পিএম

‘গড়ি একসাথে মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ’ লক্ষ্য ও ‘শিক্ষা, সংযম, শৃঙ্খলা’ মূলমন্ত্রকে সামনে রেখে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে অলাভজনক ও জনকল্যাণমূলক সংস্থা ‘শাহীন কেয়ার্স ট্রাস্ট’। 

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী ক্লাব লিমিটেডের ব্যাংকুয়েট হলে আয়োজিত বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে ট্রাস্টটির আনুষ্ঠানিক উদ্বোধন ও যৌথ সমঝোতা স্মারক সই হয়।

বিএএফ শাহীন কলেজ তেজগাঁওয়ের ১৯৮৯ সালের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে প্রায় দুই বছরের আলোচনা ও পরামর্শের পর এই ট্রাস্ট গঠন করা হয়। সংস্থাটি বাংলাদেশ, উত্তর আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ায় ছড়িয়ে থাকা শাহীনদের বৈশ্বিক যোগাযোগের একটি অভিন্ন সমাজকল্যাণমূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানের শুরুতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা ইশারা ভাষায় জাতীয় সংগীত পরিবেশন করে। স্বাগত বক্তব্যে শাহীন কেয়ার্স ট্রাস্টের চেয়ারপারসন দাতা মাগফুর টেকসই উন্নয়ন ও সামাজিক ক্ষমতায়নের ওপর জোর দেন। 

এরপর ট্রাস্টের বোর্ড সদস্য শাহনাজ শারমীন ট্রাস্ট গঠনের পেছনের গল্প তুলে ধরেন এবং ‘দ্য জার্নি অব ৮৯’ শীর্ষক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কেটে ট্রাস্ট ও এর অফিশিয়াল ওয়েবসাইট (www.shaheencares.org)-এর শুভ উদ্বোধন করেন ট্রাস্টিরা।

ট্রাস্টের মূল লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সাধারণ সম্পাদক সুমনা বিনতে মাসুদ। তিনি জানান, ট্রাস্টটির মূল কার্যক্রম পরিচালনায় পাঁচটি প্রধান স্তম্ভ নির্ধারণ করা হয়েছে—বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বনির্ভরতা, যুব কর্মসংস্থান ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, প্রবীণদের মর্যাদাপূর্ণ যত্ন, এনজিওগুলোর প্রাতিষ্ঠানিক টেকসই উন্নয়ন এবং প্রাক্তন শিক্ষকসহ বৃহত্তর শাহীন পরিবারের জরুরি প্রয়োজনে পাশে দাঁড়ানো।

প্রাথমিক পদক্ষেপ হিসেবে সাতারকূল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (এসপিইউএস)-এর সঙ্গে ২০২৬ থেকে ২০২৯ সাল পর্যন্ত তিন বছর মেয়াদি একটি যৌথ চুক্তিতে সই করে শাহীন কেয়ার্স ট্রাস্ট। চুক্তিতে শাহীন কেয়ার্স ট্রাস্টের পক্ষে সাধারণ সম্পাদক সুমনা বিনতে মাসুদ এবং এসপিইউএসের পক্ষে সাধারণ সম্পাদক উজ্জ্বলা বণিক সই করেন।

চুক্তি সই শেষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে একটি আবেগঘন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। পরবর্তীতে উন্মুক্ত আলোচনা পর্বে অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ট্রাস্টের বোর্ড সদস্য ব্যারিস্টার মাজেদুল ইসলাম ও অনির্বাণ আফতাব।

অনুষ্ঠানে বিএএফ শাহীন কলেজের প্রাক্তন শিক্ষার্থী, সমাজকর্মী ও বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিশেষে প্রাক্তন শাহীনদের ট্রাস্টের কল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহবান জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন ট্রাস্টের কোষাধ্যক্ষ আনিসুজ্জামান নাসের খান।

একাত্তর/এসি
সরকারি প্রশাসনের শীর্ষ স্তরে এক বড় ধরনের রদবদলের হাওয়া বইছে! এক প্রজ্ঞাপনেই সচিব পদমর্যাদার ১০ জন শীর্ষ কর্মকর্তার দপ্তর বদল, নতুন পদে পদোন্নতি এবং সংযুক্তি ঘোষণা করেছে সরকার। এই প্রশাসনিক রদবদলের...
বলিউডে গ্যাংস্টারদের রক্তক্ষয়ী হুমকি আর ত্রাসের রাজত্ব যেন কোনোভাবেই থামছে না! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড তারকা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর