স্বাবলম্বী হওয়ার পথে তিন হাজার ১৪৯ পরিবার

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০৪:০২ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর নির্মাণে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। 

বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার লালুয়া ইউনিয়নের  মহল্লাপাড়া প্রশিক্ষণ কেন্দ্রে দুটি ব্যাচে ৫০ জন ক্ষতিগ্রস্ত সদস্যকে মোটরসাইকেল ও রিক্সা মেরামত বিষয়ক এক মাসব্যাপি প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়।

এক মাসমেয়াদী এ প্রশিক্ষণে দুটি শিফটে ক্ষতিগ্রস্ত পরিবারের ৫০ সদস্য অংশগ্রহন করেন।

প্রশিক্ষণ পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, গ্রামাঞ্চলের মানু্ষের চলাচলের প্রধান বাহন এখন মোটরসাইকেল ও রিক্সা। তাই হাতে-কলমে এ মেরামতের কাজ শিখতে পেরে নিজ এলাকায় গ্যারেজ খুলে নিজে যেমন কর্মক্ষেত্র তৈরি করতে পারবেন, তেমনি এখানে গ্রামের মানুষদেরও কাজের সুযোগ হবে।

ইতিমধ্যে একাধিক প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ শেষ হওয়ার আগে কাজ শুরু করেছেন। এতে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

আরও পড়ুন: নৌ-পুলিশের ধাওয়ায় জেলের মৃত্যুর অভিযোগ

২০১৯ সালে পায়রা বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে উন্নয়ন সংস্থা ডরপ পায়রা বন্দর নির্মানে ক্ষতিগ্রস্ত চার হাজার দুইশ পরিবারের সদস্যদের ১২৬টি ব্যাচে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে। এ পর্যন্ত তিন হাজার ২৪৯ সদস্য প্রশিক্ষণ সম্পন্ন করে এখন স্বাবলম্বী। এই মোটরসাইকেল ও রিক্সা মেরামত প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ৫০ সদস্য আরো বেশী আয় করে নিজেদের সফল উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে  পারবে বলে আশা করছেন প্রশিক্ষণার্থীরা।

প্রশিক্ষণ কার্যক্রমের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডরপ’র ডেপুটি টিম লিডার কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান প্রিন্স। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা কর্মকর্তা জনাব মোঃ আব্দুস ছালাম।

প্রধান অতিথি প্রশিক্ষণের সমাপনী ভাষণের পর প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরন করেন। 

প্রধান অতিথির বক্তব্যে বন কর্মকর্তা মোঃ আব্দুস ছালাম বলেন বর্তমানে এই ট্রেডের সকলকে প্রশিক্ষণের লব্ধ জ্ঞান দিয়ে কাজ শুরু করতে হবে। এতে নিঃসন্দেহে তারা অনেক লাভবান হবেন। এত সুন্দর যুগোপযোগী প্রশিক্ষণ আয়োজনের জন্য পায়রা বন্দর কর্তৃপক্ষ ও ডরপ এর প্রশংসা করেন ও আন্তরিক ধন্যবাদ জানান।

একাত্তর/টিএ

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর