ফরিদপুরে সৌরভিত্তিক নেট মিটারিং যুগের শুভসূচনা

ছাদ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পিএম

নবায়নযোগ্য শক্তির প্রসার ও টেকসই বিদ্যুৎ নিশ্চিতের পথে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ফরিদপুর জেলা পরিষদ। এই প্রথমবারের মতো নিজেদের ভবনের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে সংস্থাটি। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে সুইচ টিপে জাতীয় গ্রিডে এই সৌরবিদ্যুৎ সঞ্চালনের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

উদ্বোধনী আয়োজনে জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খাঁন পলাশ প্রকল্পের বিস্তারিত তুলে ধরে জানান, জেলা পরিষদের দুটি ভবনের ছাদে মোট ৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে। এখান থেকে উৎপাদিত সর্বমোট ৬০ কিলোওয়াট বিদ্যুতের মধ্যে ৪০ কিলোওয়াট জেলা পরিষদ তার প্রশাসনিক ও দাপ্তরিক কাজে প্রতিদিন ব্যবহার করছে। আর বাড়তি ২০ কিলোওয়াট বিদ্যুৎ 'নেট মিটারিং' ব্যবস্থার মাধ্যমে সরাসরি যোগ হচ্ছে জাতীয় বিদ্যুৎ গ্রিডে।

প্রকল্পটির উদ্বোধনকালে জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম বলেন, পরিবেশবান্ধব ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে লক্ষ্য সরকার হাতে নিয়েছে, তা বাস্তবায়নের অংশ হিসেবেই এই উদ্যোগ। তিনি আরও জানান, জেলা পরিষদের এই সাফল্যের পর এখন পর্যায়ক্রমে জেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ, সরকারি স্কুল-কলেজ এবং অন্যান্য সরকারি দপ্তরেও ছাদভিত্তিক সোলার সিস্টেম স্থাপনের মহাপরিকল্পনা নেয়া হয়েছে। সরকারি দপ্তরগুলো এভাবে স্বাবলম্বী হলে জাতীয় বিদ্যুৎ সংকটে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে।

ঐতিহাসিক এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে ফরিদপুর জেলা পরিষদ এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের  মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি সই হয়। জেলা পরিষদ সূত্রে নিশ্চিত করা হয়েছে, এই সৌর প্যানেল স্থাপনকারী ঠিকাদারি প্রতিষ্ঠান 'মার্শ পাওয়ার টেকনোলজি লিমিটেড' আগামী ২০ বছর পর্যন্ত প্ল্যান্টটির সার্বিক রক্ষণাবেক্ষণ ও কারিগরি তত্ত্বাবধানে নিয়োজিত থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফরিদপুর পৌরসভার প্রশাসক ইলিয়াছুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলাম এবং ওজোপাডিকো-১ এর নির্বাহী প্রকৌশলী প্রণব চন্দ্র দেবনাথসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

একাত্তর/এআরএস
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
ফরিদপুরের আলফাডাঙ্গায় পরিবেশ সুরক্ষা এবং অপরিকল্পিত বৃক্ষনিধন রোধে ব্যক্তি মালিকানাধীন জমির গাছ কাটার ক্ষেত্রেও সরকারি অনুমোদন নেয়া বাধ্যতামূলক করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। এখন থেকে নিজস্ব জমির...
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে এক পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় হামিদুল গাজী (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এর দুই আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মসজিদের ইমাম এবং অপরজন মাদ্রাসার শিক্ষক।
সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম, দুর্নীতি ও অসাধু চক্রের দৌরাত্ম্য বন্ধে ঐতিহাসিক এক পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ায়...
গাজীপুরে ভুয়া মামলা দিয়ে শতাধিক মানুষকে চরম ভোগান্তি ও হয়রানির অভিযোগে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলামকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর