হঠাৎ করেই রাজধানী ঢাকাসহ এর আশপাশের অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে হঠাৎ বিদ্যুৎহীন হয়ে পড়ে বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন দপ্তর, ফলে তৈরি হয়েছে নানা ভোগান্তি। তবে আকস্মিক এই বিদ্যুৎ বিপর্যয়ের কারণ স্পষ্ট করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে পিডিবি সূত্র জানিয়েছে, মেঘনাঘাট-হরিপুর জাতীয় বিদ্যুৎ গ্রিড বিকল হয়ে পড়ার কারণেই বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।
পিডিবি জানিয়েছে, অচল হয়ে পড়া গ্রিড সচল ও মেরামতের কাজ জোরকদমে চলছে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে ঠিক কতোটা সময় লাগতে পারে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বন্ধ, বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা