আইপিজির ‘ক্রসফায়ার’ বক্তব্য নিয়ে পুলিশ সদর দপ্তরের ব্যাখ্যা

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পিএম

রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের ‘চকবাজার ইসলামিক ব্যাংকিং শাখা’ উদ্বোধনের সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের দেয়া ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্য এবং সাংবাদিক নিয়ে মন্তব্যের পর গণমাধ্যমে প্রকাশিত নানা খবরের পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

জনমনে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে, সোমবার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে একটি স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সকালের ওই অনুষ্ঠানে দেয়া বক্তব্যের প্রেক্ষিতে এই বিজ্ঞপ্তি দেয়া হলো।

পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের প্রধান আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে মানবাধিকার সমুন্নত রেখে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। অপরাধ দমন, অপরাধী গ্রেফতার ও জনগণের জানমালের নিরাপত্তা দিতে গিয়ে পুলিশ সদস্যদের প্রায়ই সশস্ত্র অপরাধী ও সঙ্ঘবদ্ধ আক্রমণকারীদের সরাসরি মুখোমুখি হতে হয়।

পরিসংখ্যান তুলে ধরে বলা হয়, চলতি ২০২৬ সালের প্রথম ১০ মাসেই দায়িত্ব পালনকালে পুলিশের ওপর ১৭৬টি হামলার ঘটনা ঘটেছে, যাতে চার জন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৩৭০ জন। দণ্ডবিধি ১৮৬০, ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এবং পুলিশ অ্যাক্ট ১৮৬১-তে পুলিশকে আইনানুযায়ী আত্মরক্ষার অধিকার দেয়া হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়, আইজিপি মূলত মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইন প্রয়োগের কঠোরতা ও পুলিশের দৃঢ় অঙ্গীকার বোঝাতে গিয়ে আক্ষরিক অর্থে ‘ক্রসফায়ার’ শব্দটি উল্লেখ করেছিলেন। কোনো অবস্থাতেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা আদালতের বিচারিক প্রক্রিয়াকে পাশ কাটানোর উদ্দেশে এই শব্দ ব্যবহার করা হয়নি।

একই সঙ্গে উক্ত অনুষ্ঠানে সাংবাদিকদের সম্পর্কে আইজিপির করা মন্তব্য নিয়ে সৃষ্ট বিভ্রান্তির বিষয়ে বলা হয়, আইজিপি সাংবাদিকদের উদ্দেশ্য করে ঢালাওভাবে কোনো মন্তব্য করতে চাননি। অনিচ্ছাকৃত ও অসাবধানতাবশত এই বাক্যটি এসে গেছে। বাংলাদেশ পুলিশ পেশাদারত্ব ও নিরপেক্ষতার সাথে আইনি সীমানার ভেতরে থেকেই জনগণের সেবা নিশ্চিতে কাজ করে যাবে বলে বিজ্ঞপ্তিতে পুনর্ব্যক্ত করা হয়।

একাত্তর/এআরএস
আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের অনুমতি সাপেক্ষে প্রয়োজনে পুলিশ ‘ক্রসফায়ার’ বা বিচারবহির্ভূত হত্যা চালাবে, পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) এমন মন্তব্যের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে...
দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড-২ অনুযায়ী তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে। 
পুলিশের ব্যবহৃত যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে উল্লেখ করে দেশব্যাপী সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর।
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে। বাংলাদেশ ও ভারতের আবহাওয়া দপ্তরের সবশেষ পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি আরও ঘনীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে’ পরিণত...
চার দিনের সরকারি সফরে জাপানে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন, জ্বালানি নিরাপত্তা সুসংহত করা এবং সার্বিক জীবনমান উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতার...
দেশের বিভিন্ন স্থানে সারের ডিলার নিয়োগ ও বণ্টনে নানা ধরনের অনিয়ম এবং অসংগতির তথ্য উঠে এসেছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে। জাতীয় সংসদ ভবনে সোমবার অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ...
কক্সবাজারের নয়নাভিরাম মেরিন ড্রাইভ এলাকায় গড়ে ওঠা অবৈধ হোটেল ও রিসোর্ট উচ্ছেদে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। সোমবার দুপুরে কক্সবাজার শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে উখিয়ার দৃষ্টিনন্দন ইনানী সৈকত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর