ডেঙ্গুর ভয়াবহ থাবায় আরও ১১ মৃত্যু, নতুন আক্রান্ত দুই হাজার ছাড়ালো

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পিএম

সারাদেশে ফের উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ১১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ৭১ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৪১ জন, খুলনা বিভাগে ২৫০ জন, রাজশাহী বিভাগে ২২৯ জন, বরিশাল বিভাগে ২১৭ জন, রংপুর বিভাগে ১১২ জন, ময়মনসিংহ বিভাগে ৯৭ জন এবং সিলেট বিভাগে ২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার (২৭ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে মোট হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ২৩৭ জনে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ২২ হাজার ৪২২ জন রোগী।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ৪১৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। অন্যদিকে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মোট ৪০০ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গুর বিস্তার রোধে ঘরবাড়ি ও চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার উপদ্রব থেকে বাঁচতে সর্বাত্মক সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

একাত্তর/এআরএস
সারাদেশে মারাত্মক রূপ ধারণ করেছে হাম রোগ। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছর দেশে নিশ্চিত...
দেশজুড়ে মারাত্মক আকার ধারণ করেছে মশাবাহিত রোগ ডেঙ্গু। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না এডিস মশার বিস্তার। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের করুণ মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫...
সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের করুণ মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে দুই হাজার...
উচ্চবেতনে ড্রাইভার, পরিচ্ছন্নতাকর্মী কিংবা নির্মাণশ্রমিকের মতো বেসামরিক চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশসহ অন্তত ২৯টি দেশের নাগরিকদের রাশিয়ায় পাচার করা হয়েছে। পরে তাদের বাধ্য করা হয়েছে দেশটির সশস্ত্র...
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যে ‘ক্রসফায়ার’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, অপরাধ দমনে পুলিশের দৃঢ় অবস্থান এবং...
আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, দেশে নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে...
সৌদি আরবের ওপর হামলা বন্ধ ও স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে ইরানের মধ্যস্থতায় ইয়েমেনের হুথি মিলিশিয়াদের এক বিলিয়ন মার্কিন ডলার (১০০ কোটি ডলার) আর্থিক সহায়তা দেওয়ার একটি প্রস্তাব নিয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর