তালেবান শাসনে আফগান ক্রিকেটের হালচাল

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৩:১৪ পিএম

আফগানিস্তানে পুরুষরা ক্রিকেট খেলতে পারছে, তাতে অবশ্য সংকট কাটছে না মোটেও, বরং ঘনীভূত হচ্ছে আরো। তালেবানের সরাসরি হস্তক্ষেপে ক্রিকেট বোর্ডের শীর্ষ পদগুলোয় এসেছে পরিবর্তন, যেটা আইসিসি মোটেও ইতিবাচক ভাবে দেখে না। তার ওপর এবারের বিশ্বকাপে তালেবানের পতাকা নিয়ে খেলতে চায় বর্তমান আফগান সরকার, এমন আবদার করা হলে রশিদ খানদের আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হওয়া হবে সময়ের ব্যাপার। 

অর্থের তীব্র সংকট, দলের ভেতরে আর বাইরে অস্থিরতা, তার ওপর আবার বোর্ডের লাগামহীন দুর্নীতি, সবকিছু মিলিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটে বেশ লম্বা সময় ধরেই টালমাটাল অবস্থা। এই সংকটের মধ্যে আবার আইসিসির সাসপেনশনে পড়েছিল ব্র্যান্ডন টেইলর-সিকান্দার রাজারা। 

কারণ হিসেবে আইসিসি পরিস্কারভাবেই জানায়, দেশের রাজনীতি থেকে খেলাধুলাকে আলাদা না রাখতে পারলে সেটা নেতিবাচকভাবেই দেখবে তারা। বোর্ডের ওপর জিম্বাবুয়ে সরকারের হস্তক্ষেপের কারণে তাদের ক্রিকেট দলটা আইসিসি ইভেন্ট থেকে হয় সাসপেন্ডেড। 

এবারে আফগানিস্তানের বর্তমান অবস্থা ভাবুন। তালেবান ক্ষমতায় ফেরার পর ক্রিকেটটা আর মাঠে ফিরবে কিনা সেটা নিয়েই শঙ্কা দেখা দিয়েছিল। তবে নারীদের আপাতত ঘরে বন্দি রেখে পুরুষরা নামতে পেরেছে মাঠে। কিন্তু ক্রিকেট বোর্ডকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিতে সব ব্যবস্থা করে তালেবান। 

আরও পড়ুন: মেসিকে পেছনে ফেলে আয়ের শীর্ষে রোনালদো

প্রথমত, ক্ষমতায় ফেরার পরপরই আজিজুল্লাহ ফজলিকে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের পদে ফিরিয়ে আনা হয়। তারপর চাকরি হারান বোর্ডের প্রধান নির্বাহী হামিদ সিনওয়ারি। সেই পদে বসানো হয়েছে নাসিব খান। নতুন পরিকল্পনার সবকিছুই নিয়ন্ত্রণ করছে তালেবান। এসবের কিছু নিশ্চয় আইসিসির নজর এড়ায়নি। 

এবারে শোনা যাচ্ছে, আফগানিস্তানের পতাকার বদলে আসন্ন বিশ্বকাপে তালেবানের পতাকা ব্যবহার করতে চাইতে পারে দেশটির বর্তমান সরকার। নিজেদের প্রচারের এমন মওকা মিস করতে করতে চায় না তারা। কিন্তু সেই প্রচার করতে নিয়ে আইসিসি ইভেন্ট থেকেই নিষিদ্ধ হতে হবে তাদের। 

নিজেদের প্রচারে আরো বেশ কিছু সাহসী পরিকল্পনা করছে বর্তমান আফগান ক্রিকেট। বর্তমান চেয়ারম্যান আজিজুল্লাহ ফজলি বিভিন্ন দেশ সফরে শুরু করবেন এমাসেই। তার মধ্যে আছে পাকিস্তানও। পিসিবিকে আফগানিস্তানে গিয়ে ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাব দিতে চলেছেন ফজলি। নিজেদের দুঃসময়ে রমিজ রাজার বোর্ড সেই প্রস্তাব কীভাবে নেবে সেটাই দেখার অপেক্ষা এখন। 


একাত্তর/এসজে

বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর