অভিযানের পর আবারও চালু সেই ভেজাল গু‌ড়ের কারখানা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৬:০১ পিএম

‘চিনি ও আটা দিয়ে তৈরি ভেজাল গুড়’ শিরোনামে গত ছয় সেপ্টেম্বর একাত্তর অনলাইনে প্রকাশিত সংবাদটি নজরে আসে শ্রীবরদী উপজেলার প্রশাসনের। পরে গত আট সেপ্টেম্বর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল গুড় তৈরির উপাদান জব্দ করা হয়। কিন্তু সপ্তাহ ঘুরতেই দেখা গেলো সেই পুরনো চিত্র। আবারও ভেজাল গুড় তৈরিতে ব্যতিব্যস্ত দেখা গেলো কারখানাটি।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সরেজমিনে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিনি, ময়দা, লালি, রঙ ও বিভিন্ন রাসায়নিক উপকরণ মিশিয়ে কাঁচা স্যাঁতস্যাঁতে মেঝেতে আখের গুড় তৈরি করতে দেখা গেছে। তবে আখের গুড় তৈরির মূল উপাদান আখের রসের অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়া ড্রাম ও কন্টেইনারের ভেতরে দীর্ঘদিন ধরে রেখে দেওয়া লালি ব্যবহার করা হচ্ছে গুড় তৈরির ক্ষেত্রে, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।

আবারও কেন একই পন্থায় এই গুড় তৈরি করা হচ্ছে, এমন প্রশ্নের কারখানার মা‌লিক আজিজুর রহমান আঙ্গুর ব‌লেন, আমরা কিভা‌বে চল‌বো! চলা‌তো লাগ‌বো! এজন্য আবার কারখানা চালু ক‌রে‌ছি। 

image

আরও পড়ুন: আসামি বহনকারী গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ, চার পুলিশ দগ্ধ

এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার ব‌লেন, য‌দি পুনরায় কারখানা চালু ক‌রে ভেজাল গুড় তৈ‌রি ক‌রে, তাহ‌লে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌বে।

প্রসঙ্গত, গত আট সে‌প্টেম্বর ভ্রাম্যমণ আদাল‌তের ওই অভিযানে কারখানার মালিক ও কর্মচারীরা পালিয়ে গেলেও ভেজাল গুড় তৈরির নানা উপকরণ জব্দ ও গুড়গুলো কারখানার পাশের ডোবায় ফেলে ধ্বংস করা হয়। আর ১৫ বস্তা চিনি জব্দ করে স্থানীয় প্যানেল চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়।

একাত্তর/এসি

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর