শিশু পাচার ও যৌন শোষণ রোধে পুলিশ-গোয়েন্দাদের ডিজিটাল তদন্ত প্রশিক্ষণ

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পিএম

শিশুর প্রতি বাণিজ্যিক যৌন শোষণ ও শিশু যৌন পাচার প্রতিরোধে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী ও গোয়েন্দা সংস্থার ৩৯ জন কর্মকর্তার জন্য চার দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে। ঢাকার রাজারবাগে ডিটেকটিভ ট্রেনিং স্কুলে (ডিটিএস) আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন’ (আইজেএম) এই প্রশিক্ষণের আয়োজন করেছে।

সোমবার (৯ নভেম্বর) ‘অভ্যন্তরীণ শিশুর প্রতি বাণিজ্যিক যৌন শোষণ ও শিশু যৌন পাচার প্রতিরোধে ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল তদন্ত এবং বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগ’ শীর্ষক চার দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণটি আগামী ১২ নভেম্বর সনদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইজেএম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ক্লেয়ার উইলকিনসন।

প্রশিক্ষণে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) থেকে ১১ জন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে ১২ জন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) থেকে ১০ জন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) থেকে দুইজন করে এবং ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) থেকে দুইজনসহ মোট ৩৯ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।

চার দিনের এই আয়োজনে মোট ১৪টি সেশন পরিচালনা করবেন পিবিআই’র এসপি মো. জহুরুল হক, সিআইডি’র অতিরিক্ত এসএসপি শাহনেওয়াজ রাজু, এনএসআই’র যৌথ পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান এবং আইজেএম’র মানব পাচারবিরোধী কর্মসূচির ব্যবস্থাপক ক্যালেব ক্যারল।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা খান বলেন, মানবপাচার ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের শোষণ প্রতিরোধে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তবে আমাদের অর্জিত সাফল্য শুধু প্রশিক্ষণের সংখ্যায় নয়, বরং শোষণ থেকে সুরক্ষিত শিশুর সংখ্যা এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার মাধ্যমে পরিমাপ করা হয়।

আইজেএম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ক্লেয়ার উইলকিনসন বলেন, অপরাধীরা প্রযুক্তির ব্যবহারে দ্রুত কৌশল পরিবর্তন করছে। শিশুর প্রতি বাণিজ্যিক যৌন শোষণের তদন্তে অপরাধের পেছনের মূল নেটওয়ার্ককে চিহ্নিত করতে প্রযুক্তিগত দক্ষতা ও বিভিন্ন সংস্থার সমন্বিত পদক্ষেপ অত্যন্ত জরুরি।

আয়োজকেরা জানান, প্রশিক্ষণে ব্লকচেইন বিশ্লেষণ, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সংঘটিত অপরাধ, ডার্ক ওয়েব তদন্ত কৌশল, অনলাইন নিরাপত্তা এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্স অনুসন্ধানের ওপর ব্যবহারিক জ্ঞান দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে শিশুদের প্রতি বাণিজ্যিক যৌন শোষণ ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যে কাজ করছে আইজেএম বাংলাদেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা ইসরাত জাহান এবং ঢাকাস্থ মার্কিন সংস্থার টিআইপি বিষয়ক রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি।

একাত্তর/এসি
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি শৌচাগার থেকে অজ্ঞাত এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার স্থান থেকে রক্তামাখা দেয়াল, একটি ছুরি ও রক্তভরা একটি ভ্যানিটি ব্যাগ পাওয়ার কথা...
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে আপস-মীমাংসা হয়েছে। মামলার আসামি সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম...
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের দ্বিপক্ষীয় হজ চুক্তি সই হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন পুণ্যার্থী পবিত্র হজ পালনের সুযোগ পাবেন।
তুরস্কে আয়োজিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) দ্বিতীয় দিনে বিশ্বনেতা ও বিশেষজ্ঞরা জ্বালানি নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি, শক্তিশালী গ্রিড অবকাঠামো এবং টেকসই পরিবহন ব্যবস্থার ওপর...
বাসাবাড়ির জন্য নির্ধারিত এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম ঠিক রাখা এবং খোলাবাজারে অসাধু উপায়ে মূল্যবৃদ্ধি রোধে বাজার মনিটরিং ও নজরদারি আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...
বয়সটা শুধু একটা সংখ্যামাত্র! কথাটি আবার প্রমাণ করলেন ছক্কার ওপর ছক্কা হাঁকানো প্রবীণ লেখক এম জন হ্যারিসন। ৮১ বছর বয়সে এসে বুকার পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বয়স্ক বিজয়ী হিসেবে নিজের নাম সোনায় মুড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর