১১৪ বছর পর নিলামে উঠছে টাইটানিকের বিমা নথি

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম

সময়টা ছিল ১৯১২ সালের ১৪ এপ্রিল। উত্তর আটলান্টিক মহাসাগরে হিমশৈলের সাথে ধাক্কায় ডুবে যায় সেই সময়ের সবচেয়ে আধুনিক ও বিলাসবহুল প্রমোদতরী আরএমএস টাইটানিক। ভয়াবহ সেই দুর্ঘটনার ১১৪ বছর পর আবারও আলোচনায় জাহাজটি। কারণ, নিলামে উঠছে টাইটানিকের মূল কাঠামোর বিরল বিমা নথিটি-যা এই ট্র্যাজেডির এক অনন্য ও অসামান্য দলিল। খবর বিবিসির।

যুক্তরাজ্যের বিখ্যাত নিলাম সংস্থা হেনরি অলড্রিজ অ্যান্ড সন আগামী ২১ নভেম্বর নথিটি নিলামে তুলতে যাচ্ছে। ঐতিহাসিকদের মতে, আমেরিকাভিত্তিক ‘আটলান্টিক মিউচুয়াল ইনস্যুরেন্স কোম্পানির স্বাক্ষরিত এই দলিলে জাহাজটির ট্রায়াল রান ও সাউদাম্পটনে যাত্রার ঝুঁকি অন্তর্ভুক্ত ছিল। বিরল এই পলিসিটির সম্ভাব্য বিক্রয়মূল্য ধরা হয়েছে ৩০ থেকে ৫০ হাজার ব্রিটিশ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫০ থেকে ৭৫ লাখ টাকার সমান।

নথির বিশ্লেষণ করে দেখা যায়, ১৯১২ সালের ২৭ মার্চ স্বাক্ষরিত এই চুক্তিটিতে অত্যন্ত নিখুঁতভাবে জাহাজের নিরাপত্তাজনিত ঝুঁকি নির্ধারণ করা হয়েছিল। এমনকি যাত্রীবাহী আনুষ্ঠানিক যাত্রা শুরু করার আগেই জাহাজটির কোনো ক্ষতি হলে কীভাবে তার ক্ষতিপূরণ মেটানো হবে, তারও সুনির্দিষ্ট উল্লেখ এতে ছিল। সামুদ্রিক আইনি ইতিহাসে এই নথিটি টাইটানিকের আর্থিক প্রস্তুতির প্রথম ও একমাত্র প্রকাশিত প্রমাণ।

জানা যায়, আটলান্টিক মিউচুয়াল কোম্পানি একসময় উত্তর আমেরিকার বৃহত্তম বিমা প্রতিষ্ঠান হলেও, পরবর্তী সময়ে ২০০১ সালের নাইন-ইলেভেন হামলার বিশাল দাবির কারণে তীব্র আর্থিক সংকটে পড়ে। অবশেষে ২০১১ সালে কোম্পানিটির লাইসেন্স বাতিল করা হয় ও তা অবলুপ্ত হয়ে যায়।

টাইটানিকের বিমা নথির পেছনের ইতিহাস কেবল অর্থের নয়, বৈষম্যেরও। নথি বিশ্লেষণ করে দেখা যায়, জাহাজটি ডুবে যাওয়ার মাত্র ৩০ দিনের মধ্যে এর মালিক কোম্পানি বিমার সম্পূর্ণ অর্থ তুলে নিতে পেরেছিলেন। অথচ, প্রাণ হারানো দেড় হাজারের বেশি যাত্রীর পরিবারকে সামান্য ক্ষতিপূরণের জন্য লড়াই করতে হয়েছিল বছরের পর বছর। 

একাত্তর/এফআর
বাণিজ্য-জ্বালানি সরবরাহে নতুন সমীকরণ
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিষেধাজ্ঞা থেকে ভারত, চীন, ইরাক ও কাতারকে অব্যাহতি দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে তেহরানের এমন সিদ্ধান্ত...
চট্টগ্রাম কাস্টমস হাউস চলতি আগস্ট মাসে নিলামযোগ্য ৪৪২টি কনটেইনার পণ্য ই-অকশন পদ্ধতিতে বিক্রির উদ্যোগ নিয়েছে।
চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট কমানো, বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে ২২০ কন্টেইনার পণ্য অনলাইনে নিলামে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস।
যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম নিয়ে আমদানিকৃত গমের তৃতীয় চালান মোংলা বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।
পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর আলোচনার সাথে, ১১ দফা দাবি বাস্তবায়নে সোচ্চার শিল্প মালিকরা। তাদের মতে, শ্রম দক্ষতা বাড়ানো, জ্বালানি সঙ্কটের সমাধান, সুদহার কমানোসহ চলমান সঙ্কটের সমাধান না হলে, টেকসই...
জ্বালানি তেল পরিমাপে কারচুপির প্রমাণ মেলায় রাজধানীর কাফরুল এলাকার ‘মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশন’কে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন...
মেধাস্বত্ব বা বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকার সুরক্ষায় ব্যর্থতার অভিযোগে ভিয়েতনামের বিরুদ্ধে চলমান বাণিজ্য তদন্তের মেয়াদ আরও তিন মাস বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৭ সালের ২৮...
স্থানীয় সূত্রে জানা গেছে, পারেছা ও তার স্বামী দুজনই প্রতিবন্ধী। তাদের সাত বছর বয়সী ছেলে পারভেজ ও চার বছর বয়সী ছেলে হামিমও জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। এ ছাড়া পরিবারে রয়েছেন মানসিক ভারসাম্যহীন এক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর