হজ চুক্তি সই, কোটা বেড়ে সাড়ে ৮৩ হাজার

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের দ্বিপক্ষীয় হজ চুক্তি সই হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন পুণ্যার্থী পবিত্র হজ পালনের সুযোগ পাবেন।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় এক অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই চুক্তি সম্পাদিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে সই করেন।

দ্বিপক্ষীয় হজ চুক্তি শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ জানান, অত্যন্ত সফলতার সাথে চুক্তিটি সম্পাদন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, বিগত বছরে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে বাংলাদেশ থেকে সর্বমোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছিলেন। তবে এবার বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে আরও ৫ হাজার কোটা বৃদ্ধি করেন। ফলে আগামী বছরের জন্য বাংলাদেশের চূড়ান্ত হজ কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে।

বৈঠকে হজের কোটা নির্ধারণে মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি উঠে আসে। ধর্মমন্ত্রী জানান, স্থানসংকটের এই চ্যালেঞ্জ সত্ত্বেও সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী আশ্বস্ত করেছেন যে, অন্য কোনো দেশ যদি তাদের নির্ধারিত কোটা পূরণ করতে না পারে কিংবা কারো কোটা বাতিল হয়, তবে সেই খালি থাকা কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে বরাদ্দ দেওয়ার বিষয়টি তারা আন্তরিকভাবে বিবেচনা করবেন। আশ্বাস দিয়ে সৌদি মন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, "তোমাদের (বাংলাদেশের) জন্য যা করার দরকার আমরা করব।"

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে সৌদি সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান ধর্মমন্ত্রী। একইসাথে হজ কোটা বৃদ্ধি ও সার্বিক সহায়তার জন্য সৌদি হজমন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ এবং ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ দেন তিনি।

ধর্মমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আল্লাহর মেহমানদের সেবার মান বাড়াতে ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারের এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।

জেদ্দায় আয়োজিত এই চুক্তি সই অনুষ্ঠানে সৌদি হজ ও ওমরাহ সহকারী আল হাসান আল মোনাখা, বাংলাদেশের ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আয়াতুল ইসলাম, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন এবং জেদ্দাস্থ কনসাল জেনারেল সাখাওয়াত হোসেনসহ দুই দেশের মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

একাত্তর/এআরএস
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবরের হামলায় নিহত বাংলাদেশি শ্রমিক মো. শাহেদ আহমেদের মরদেহ গ্রহণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত বিষয়টি দুই দেশের মধ্যকার বিদ্যমান আইনি কাঠামো ও চুক্তির বিধান অনুযায়ী সুরাহা করা হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার...
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, হামলা ও নাশকতার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সংসদে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার...
নিজের বিরুদ্ধে শুরু হওয়া অভিশংসন উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। তাঁর মতে, এ ধরনের পদক্ষেপ আমেরিকার শত্রুদের কাছে এই বার্তাই পাঠায় যে, দেশটি নিজের যোদ্ধাদেরই...
তুরস্কে আয়োজিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) দ্বিতীয় দিনে বিশ্বনেতা ও বিশেষজ্ঞরা জ্বালানি নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি, শক্তিশালী গ্রিড অবকাঠামো এবং টেকসই পরিবহন ব্যবস্থার ওপর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর