বাণিজ্য থেকে রোহিঙ্গা সঙ্কট: তুরস্কের সঙ্গে সম্পর্কের নতুন গতি

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১১:৩১ এএম

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর জোর দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। জলবায়ু সম্মেলনে অংশ নেওয়ার আগে গত মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া সাতটায় তুরস্কের আনতালিয়ার ‘ম্যাক্স রয়েল’ হোটেলে দ্বিপাক্ষিক এ বৈঠকে মিলিত হন দুই নেতা। প্রায় ৩০ মিনিট স্থায়ী এই বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সঙ্কটসহ দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়। এতে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি জ্বালানি, খনিজ সম্পদ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তুরস্কের সক্রিয় সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়। এছাড়া দীর্ঘদিনের রোহিঙ্গা সঙ্কট নিরসনে তুরস্কের সহযোগিতা জোরদার করার আহবান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, দুই নেতার মধ্যকার এ আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে দুই নেতাই ইতিবাচক ও দৃঢ় মতামত ব্যক্ত করেছেন। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে দু'দেশের একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

এদিকে, একই দিনে তুরস্কের ফার্স্ট লেডি আমিনে এরদোয়ানের সঙ্গে আলাদা এক বৈঠকে মিলিত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ড. জুবাইদা রহমান। বৈঠকে তারা জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং ‘জিরো ওয়েস্ট’ লক্ষ্যমাত্রা অর্জনে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, আগামী ১২ নভেম্বর বিশ্ব জলবায়ু সম্মেলনের মূল মঞ্চে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের সামগ্রিক সঙ্কট, অভিযোজন চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের প্রত্যাশার কথা বিস্তারিতভাবে তুলে ধরবেন।

 

একাত্তর/এসি
জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী...
জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে তুরস্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার, স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী...
জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্কের আনতালিয়ার উদ্দেশে ঢাকা রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের এই সরকারি সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা....
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক বহুল আলোচিত শীর্ষ সম্মেলন ‘কপ-৩১’-এ যোগ দিতে মঙ্গলবার তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চীনের এক নারী গোয়েন্দার সাথে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের কথিত ব্যক্তিগত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর চরম সংকটের মুখে পড়েছে বৈশ্বিক প্রযুক্তি জায়ান্টটি। মাত্র...
রাজবাড়ীর পাংশা উপজেলায় যুগান্তর মাল্টিমিডিয়ার ইনচার্জ সাংবাদিক অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার বাবা, মা, বোন ও ভাবিকে মারধরের অভিযোগ উঠেছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্য উৎপাদনে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার জোরালো আগ্রহ প্রকাশ...
নারায়ণগঞ্জের ফতুল্লায় সাইনবোর্ড এলাকার একটি মাদ্রাসায় লাগা আগুনে ধোঁয়ায় অসুস্থ হয়ে মোট ৯৪ জন শিক্ষার্থী ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে এসেছে। তাদের মধ্যে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর