দুই দিনে ৪৩০ বিলিয়ন ডলার খোয়ালো এনভিডিয়া

পরকীয়া কেলেঙ্কারিতে তোলপাড়

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পিএম

চীনের এক নারী গোয়েন্দার সাথে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের কথিত ব্যক্তিগত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর চরম সংকটের মুখে পড়েছে বৈশ্বিক প্রযুক্তি জায়ান্টটি। মাত্র দুইটি ব্যবসায়িক সেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ তৈরির শীর্ষ এই প্রতিষ্ঠানের বাজারমূল্য আনুমানিক ৪৩০ বিলিয়ন ডলার কমে গেছে। বাজার বিশেষজ্ঞদের আশঙ্কা, এই পতন অব্যাহত থাকতে পারে।

চীনা নারী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের সুবাদে চীনে অন্তত ৭.৫ বিলিয়ন ডলার মূল্যের নিষেধাজ্ঞাভুক্ত এনভিডিয়া চিপ সরবরাহে সহায়তা করা হয়েছিল বলে গুরুতর অভিযোগ উঠেছে।


বলা হচ্ছে, অ্যালিস হুয়াং ও তাঁর সহযোগীরা চিন এবং সিঙ্গাপুরজুড়ে একাধিক ভুয়া কোম্পানির নেটওয়ার্ক তৈরি করে মার্কিন রফতানি নিষেধাজ্ঞা এড়িয়ে চিনের আলিবাবা ও টেনসেন্টের মতো শীর্ষ সংস্থায় এনভিডিয়ার ২ লাখ ৪০ হাজারের বেশি উন্নতমানের এআই চিপ পাচার করেছেন।

এই চাঞ্চল্যকর ঘটনার জেরে মার্কিন রাজনীতির অঙ্গনেও তোলপাড় শুরু হয়েছে। সিনেটের ব্যাংকিং কমিটির রিপাবলিকান সিনেটর কেভিন ক্রেমার জাতীয় নিরাপত্তার হুমকি ও ব্ল্যাকমেইলের আশঙ্কার কথা উল্লেখ করে জেনসেন হুয়াংয়ের সিইও পদ থেকে অব্যাগতির দাবি তুলেছেন। অন্যদিকে সিনেটের ডেমোক্রেটিক লিডার চাক শুমার মার্কিন প্রশাসনকে পুরো ঘটনার স্পষ্ট ব্যাখ্যার দাবি জানিয়েছেন এবং চিনে চিপ রফতানিতে আরও কঠোর আইনি কড়াকড়ির তাগিদ দিয়েছেন।

বর্তমানে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই খতিয়ে দেখছে, ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াং বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার ফাঁদে (হানি ট্র্যাপ) পড়েছিলেন কি না। হুয়াং কোম্পানির অভ্যন্তরীণ বৈঠকে নিজের স্ত্রীর সাথে প্রতারণার কথা স্বীকার করে সহকর্মীদের কাছে ক্ষমা চাইলেও গোপন সম্পর্কের বিস্তারিত কিছু জানাননি। এনভিডিয়ার পরিচালনা পর্ষদ ইতোমধ্যে পুরো ঘটনার নিরপেক্ষ ও অভ্যন্তরীণ তদন্তের জন্য নিউ ইয়র্কের সাবেক ভারপ্রাপ্ত অ্যাটর্নি জোন কিম-কে নিয়োগ দিয়েছে।


অন্যদিকে মার্কিন রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এয়ারফোর্স ওয়ানে থাকা অবস্থায় ট্রাম্পকে গোয়েন্দা নথির ভিত্তিতে এই বিষয়ে আগেই অবহিত করেছিলেন।

তবে ট্রাম্প জানিয়েছেন, তিনি জেনসেন হুয়াংকে এই বিষয়ে প্রশ্ন করলে হুয়াং ঐ নারীকে চিনা চর হিসেবে চেনার কথা পুরোপুরি অস্বীকার করেছেন এবং ট্রাম্প তাঁর কথা বিশ্বাস করেছেন। চিনের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য এই ধরনের গোয়েন্দা বা চক্রান্তের অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে।

একাত্তর/এআরএস
নিজের বিরুদ্ধে শুরু হওয়া অভিশংসন উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। তাঁর মতে, এ ধরনের পদক্ষেপ আমেরিকার শত্রুদের কাছে এই বার্তাই পাঠায় যে, দেশটি নিজের যোদ্ধাদেরই...
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাতের গতিপথ নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার গভীর রাতে এক বার্তায় তিনি জানান, ইরানের ওপর এই মুহূর্তে নতুন করে আর...
বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া’র সাড়ে ৪ ট্রিলিয়ন ডলারের বিশাল সাম্রাজ্য আজ এক নজিরবিহীন স্ক্যান্ডালে কাঁপছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবের রূপকার ও এনভিডিয়ার প্রধান...
বিশ্বের অন্যতম সর্বোচ্চ মূল্যবান প্রযুক্তিপ্রতিষ্ঠান ‘এনভিডিয়া’র (Nvidia) প্রধান নির্বাহী (সিইও) জেনসেন হুয়াং এক নজিরবিহীন আন্তর্জাতিক ও ব্যক্তিগত কেলেঙ্কারির মুখে পড়েছেন। সিঙ্গাপুরভিত্তিক এক...
বাংলাদেশে আশ্রয় নেওয়া বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদে স্বদেশ প্রত্যাবাসন এবং ঝুঁকির মুখে থাকা নারী ও শিশুদের সুরক্ষায় যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার...
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবার রাতের দিকে ইসলামাবাদের একটি হাসপাতালে নেয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা শেষে গভীর রাতেই আবার কারাগারে ফিরিয়ে নেয়া...
রাজবাড়ীর পাংশা উপজেলায় যুগান্তর মাল্টিমিডিয়ার ইনচার্জ সাংবাদিক অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার বাবা, মা, বোন ও ভাবিকে মারধরের অভিযোগ উঠেছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্য উৎপাদনে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার জোরালো আগ্রহ প্রকাশ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর