ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: ডা. শফিকুর রহমান

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০১:০৩ পিএম

ডিসেম্বর মাসে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামী—এমন ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, পাপের বোঝা বেশি বলেই যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তারা এখন নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কোনো আপস করা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত যুব উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, সরকারকে এখনই ফ্যাসিস্ট বলতে চায় না জামায়াত, তবে ফ্যাসিস্টদের রেখে যাওয়া ‘ভাইরাস’ বর্তমান সরকারের মধ্যেও রয়ে গেছে। এ সময় স্থানীয় নির্বাচনে ভোট ডাকাতদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও কঠোর সতর্কবার্তা দেন তিনি।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ভারতের বিভিন্ন সরকারি সূত্র থেকে সংবাদ প্রচার করা হচ্ছে যে, মৃত্যুদণ্ড পাওয়া পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সামরিক বিমানে নিয়ে যেতে হবে এবং তাকে নিরাপত্তা দিতে হবে। একটি প্রতিবেশী দেশ হিসেবে ভারতের এমন কথা বলার কোনো অধিকার নেই।

অনুষ্ঠানে জামায়াতের যুব অঙ্গসংগঠনের প্রতিনিধি ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ১৫ দফা দাবি পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি অভিযোগ করেছে, একটি অশুভ শক্তি শ্রমিক আন্দোলনকে পুঁজি করে দেশকে অস্থিতিশীল...
দেশের তৈরি পোশাকশিল্প ধ্বংস করতে গভীর ষড়যন্ত্র চলছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। ষড়যন্ত্রকারী ও স্বার্থান্বেষী মহল বিভিন্ন স্থানে...
আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, দেশে নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে...
গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়ে পরবর্তীতে সেই ফলাফলকে অস্বীকার করে সরকারপ্রধান জনগণের সঙ্গে চরম দ্বিচারিতা ও গাদ্দারি করেছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিঞা গোলাম...
পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের তরফ থেকে যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে স্পষ্ট জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এখন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার...
গত দুই দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার ফুটবলে একটা অলিখিত নিশ্চয়তা ছিলো, মাঠে যতই বিপদ আসুক, লিওনেল মেসি আছেন! কিন্তু শুক্রবার সেই চেনা বাস্তবতা বদলে গেলো। ইন্টার মায়ামির এই মহাতারকাকে ছাড়া...
এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারের যোগাযোগ ব্যবস্থায় ভয়াবহ যান্ত্রিক ত্রুটির জেরে শুক্রবার যুক্তরাষ্ট্রে নজিরবিহীন বিমান চলাচল বিপর্যয় দেখা দেয়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের (নাইন-ইলেভেন) সন্ত্রাসী...
নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আগুনে পুড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর