ভাগ্যিস শেখ হাসিনা বলেননি প্রধানমন্ত্রী হয়ে ফিরতে চান: তথ্য উপদেষ্টা

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩২ পিএম

আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার ঘোষণাকে রাজনৈতিক ‘ব্লাফ’ বাব ধোঁকাবাজি ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কি না, সেই আলোচনা ভারতের সঙ্গে হবে; কোনো অপরাধীর সঙ্গে আলোচনা হবে না।   

মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ব্রিফিংয়ের প্রশ্নোত্তর পর্বে রাষ্ট্রীয় বিমান সংস্থার ফ্লাইটে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা বাংলাদেশের বিমানে আসতে চান। ভাগ্যিস বলেননি তিনি প্রধানমন্ত্রী হয়ে ফিরতে চান! 

তিনি আরও জানান, সরকার এখনো ভারতের কাছ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ চায়। 

বাংলাদেশ সেনাবাহিনীর বিমানে শেখ হাসিনাকে ভারতে রাখা হয়েছে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সব দায় নেবে না এই সরকার।

আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, দলটি দেশজুড়ে তাণ্ডব চালানোর চেষ্টা করেছে, তবে খুব একটা সফল হয়নি। তারা কোনো ঝটিকা মিছিলও করতে পারছে না। চলতি নভেম্বর মাসে সারাদেশে ঘটে যাওয়া নাশকতার পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান- ককটেল বা বোমা বিস্ফোরণ ঘটনাটে হয়েছে ১২১টি, পরিবহনে আগুন ৯৯টি, সহিংসতায় নিহত একজন নিহত ও আহত ১১ জন এবং মামলা হয়েছে ৬২টি। এছাড়া পুলিশের ওপর হামলা চারটি, থানায় হামলা হয়েছে, ২৮টি পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। 

ড. মুহাম্মদ ইউনূসের দাবির বরাত দিয়ে তথ্য উপদেষ্টা জানান, গ্রামীণ ব্যাংকের ১০০টি স্থাপনায় হামলা হয়েছে এবং গোপালগঞ্জের একটি হাসপাতালে আগুন দেওয়া হয়েছে—যা যুদ্ধেও হয় না।

আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী পালিয়ে আছেন উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, অনুপ্রবেশ ঘটলেই যাতে তাদের বিচারের আওতায় আনা যায়, সে জন্য সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

নড়াইলের সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে ভারতে অপপ্রচার চলছে, যা দুই দেশের সম্পর্কের অবনতি ঘটায়। ভারতকে এ ধরনের অপপ্রচার থেকে নিবৃত্ত থাকার আহবান জানান তিনি। পাশাপাশি নড়াইলে আওয়ামী লীগের কিছু বাড়ি পোড়ানোর ঘটনাকে একটি ‘ফৌজদারি অপরাধ’ হিসেবে উল্লেখ করেন উপদেষ্টা।

সাঈদ খোকনের আইনজীবীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার নিন্দা জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, যা হয়েছে তা ঠিক হয়নি। যে-কেউ আইনজীবী নিয়োগ দিয়ে বিচার চাইতে পারেন। এটি অন্যায় হয়েছে এবং সরকার এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করে না।

ব্রিফিংয়ে তিনি আরও জানান, আগামী ১২ ডিসেম্বর ভারতের সঙ্গে বাংলাদেশের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। 

 

একাত্তর/এসি
ভারতের পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দেশটির সরকারি কর্মকর্তাদের বৈঠক এবং শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমান চাওয়ার বিষয়টিকে ‘অশুভ নীলনকশার ইঙ্গিত’ বলে মন্তব্য করেছেন...
ভারতের নয়াদিল্লিসহ বাংলাদেশের ভূখণ্ডের আওতাধীন যেকোনো কূটনৈতিক মিশনে গেলেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এছাড়া...
ভারতে পলাতক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে নির্বাসনে থাকা ৭৯ বছর বয়সী শেখ হাসিনা ১৯৭১ সালের মহান...
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত কর্তৃক দণ্ড হয়েছে এবং তিনি কোনোভাবে দেশে ফিরে এলে তাঁর সেই দণ্ড কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব...
আওয়ামী লীগের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহবায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আগুন-সন্ত্রাস শেখ হাসিনার চরিত্র, দেশের বাইরে কী ভেতরে তারা একই কাজ করছে। আওয়ামী লীগ এখন...
আইনি প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই দেশে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং...
গোপালগঞ্জে হামলায় আহত চিকিৎসক ডা. অসীম কুমার ধরের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর দুইটায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শুরু হচ্ছে। মালিক ও শ্রমিকপক্ষের দর-কষাকষি শেষে আজকের সভা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর