আওয়ামী লীগ এখন হিডেন কনটেন্ট ক্রিয়েটর: হাসনাত

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩২ পিএম

আওয়ামী লীগের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহবায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আগুন-সন্ত্রাস শেখ হাসিনার চরিত্র, দেশের বাইরে কী ভেতরে তারা একই কাজ করছে। আওয়ামী লীগ এখন ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটর’ হয়ে গেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপির ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক মোটরসাইকেল র‍্যালি-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে এই কর্মসূচির আয়োজন করা হয়।   

সমাবেশে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, দেশের ভেতরে ও বাইরে আওয়ামী লীগের আগুন-সন্ত্রাসে প্রশ্রয় দিচ্ছে ভারত। তিনি বলেন, পাঁচ আগস্টেই আওয়ামী লীগের পরাজয় হয়েছে। এখন বর্তমান লড়াই হচ্ছে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে। এখন আওয়ামী লীগ যে কার্যক্রম করছে, তাতে নিজেদের সন্ত্রাসী হিসেবেই প্রমাণ করেছে।

শেখ হাসিনার দেশে ফিরতে রাষ্ট্রীয় বিমান চাওয়ার প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, উনি কি মেহমান নাকি যে ওনার জন্য বিমান পাঠাতে হবে? নাটক কম করো, এগুলো সব নাটক। আসতেই হলে কি বর্ডার চেক করতে হয়? বর্ডারের নিচ দিয়ে মাদক পাচারের মতো আসতে পারে। আসলে সে আসবে না, সবকিছু ভারত করছে।   

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রসঙ্গ উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সরকার কী করছে তা জানতে চেয়েছি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কীভাবে করবে তা জানতে চেয়েছি। পাশাপাশি গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বলেছি। তাহলেই জাতীয় ঐক্য হবে।

সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ভারত এখন শেখ হাসিনাকে বিমানও দিতে চাইছে না, কারণ এই ঝামেলা কেউ মাথায় নিতে চাইছে না। ভারত শুধু বাংলাদেশকে বিশৃঙ্খল করতে চাইছে। শেখ হাসিনাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।   

এ সময় তিনি আগামী শুক্র ও শনিবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে দলের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন।   

সমাবেশ শেষে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে মোটরসাইকেল র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর-১০ নম্বর হয়ে মিরপুর-১২ নম্বরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।  

একাত্তর/এসি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা দিয়ে রাজধানীতে মোটরসাইকেল র‍্যালি করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন, ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। সোমবার (২৩ নভেম্বর) দুপুর একটায় সচিবালয়ে এই সংলাপ শুরু হয়।
যুক্তরাজ্যে এক সপ্তাহের সফর শেষে দেশে ফিরে সেখানে হামলার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি জাতীয় ঐক্য...
আইনি প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই দেশে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং...
গোপালগঞ্জে হামলায় আহত চিকিৎসক ডা. অসীম কুমার ধরের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর দুইটায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শুরু হচ্ছে। মালিক ও শ্রমিকপক্ষের দর-কষাকষি শেষে আজকের সভা...
ভারতের পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দেশটির সরকারি কর্মকর্তাদের বৈঠক এবং শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমান চাওয়ার বিষয়টিকে ‘অশুভ নীলনকশার ইঙ্গিত’ বলে মন্তব্য করেছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর