বাংলাদেশি যে কোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার: শামা

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৬ পিএম

ভারতের নয়াদিল্লিসহ বাংলাদেশের ভূখণ্ডের আওতাধীন যেকোনো কূটনৈতিক মিশনে গেলেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এছাড়া মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত কাউকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।    

মঙ্গলবার (২৪ নভেম্বর) সাইবার নিরাপত্তা সংশোধনী আইন নিয়ে আইনমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিদেশী কূটনীতিকদের বৈঠক শেষ এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এসব কথা বলেন।

আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এবং রাষ্ট্রীয় উড়োজাহাজ চাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, অন্য পলাতক আসামিদের বিষয়ে বাংলাদেশের যে অবস্থান, শেখ হাসিনার বিষয়েও একই অবস্থান রয়েছে। তার জন্য কোনো ধরনের যান পাঠানোর বিষয়ে কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি।   

শামা ওবায়েদ আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক আলোচনা হচ্ছে পলাতকদের ফিরিয়ে আনার বিষয়ে। কেউ ১৬ ডিসেম্বর দেশে আসতে চাইলে আসতে পারেন; তবে এলে গ্রেপ্তার হয়ে জেলে যাবেন। 

মানবতাবিরোধী অপরাধে সাজা পাওয়া কাউকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, দিল্লিসহ বাংলাদেশের টেরিটোরির আওতায় যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে।   

ব্রিফিংয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান প্রস্তাবিত আইন (সাইবার সুরক্ষা সংশোধন আইন) নিয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন। 

তিনি বলেন, আইনটি সংসদে পাস করার আগে আমরা সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলছি। এরই ধারাবাহিকতায় আজ বিদেশি কূটনীতিকদের সঙ্গে আলোচনা হয়েছে।   

আইনমন্ত্রী জানান, আলোচনায় কূটনীতিকেরা কিছু বিষয়ে একমত হয়েছেন, কিছু বিষয়ে দ্বিমত পোষণ করেছেন এবং কিছু বিষয়ে পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, কারও কোনো আপত্তি থাকলে আমরা তা খতিয়ে দেখবো। আগামী এক সপ্তাহের মধ্যে তাদের মতামত ও আপত্তি লিখিতভাবে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

 

একাত্তর/এসি
ভারতের পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দেশটির সরকারি কর্মকর্তাদের বৈঠক এবং শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমান চাওয়ার বিষয়টিকে ‘অশুভ নীলনকশার ইঙ্গিত’ বলে মন্তব্য করেছেন...
আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার ঘোষণাকে রাজনৈতিক ‘ব্লাফ’ বাব ধোঁকাবাজি ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনা...
ভারতে পলাতক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে নির্বাসনে থাকা ৭৯ বছর বয়সী শেখ হাসিনা ১৯৭১ সালের মহান...
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত কর্তৃক দণ্ড হয়েছে এবং তিনি কোনোভাবে দেশে ফিরে এলে তাঁর সেই দণ্ড কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব...
আওয়ামী লীগের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহবায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আগুন-সন্ত্রাস শেখ হাসিনার চরিত্র, দেশের বাইরে কী ভেতরে তারা একই কাজ করছে। আওয়ামী লীগ এখন...
আইনি প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই দেশে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং...
গোপালগঞ্জে হামলায় আহত চিকিৎসক ডা. অসীম কুমার ধরের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর দুইটায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শুরু হচ্ছে। মালিক ও শ্রমিকপক্ষের দর-কষাকষি শেষে আজকের সভা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর